‘এসডিজি অর্জনে পানিকে বিশেষ গুরুত্ব দিতে হবে’
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৪:২২ পিএম, ৩১ অক্টোবর ২০১৭ মঙ্গলবার
আমাদের গ্রামাঞ্চলের ৮৭ শতাংশ মানুষ উন্নত উৎসের পানি সুবিধার আওতায় রয়েছে। সংবিধানে সকল নাগরিকের জন্য সুযোগের সমতা বিধান নিশ্চিত করার পাশাপাশি এসডিজি অর্জনে পানি খাতকে বিশেষ গুরুত্ব দিতে হবে।
শনিবার (২১ অক্টোবর) সকালে রাজধানীর শেওড়াপাড়াস` বেসরকারী সংস্থা ডরপ এর সভা কক্ষে ‘পানিই জীবন: জীবনের গল্প’ শিরোনামের পুস্তিকার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন। ডরপ ও হেলভিটাস সুইস ইন্টারকোঅপারেশন এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, নিরাপদ পানির চাহিদা পূরণে বোতলজাত পানির চাহিদা বেড়েছে এবং এ ক্ষাতে সবার বিনিয়োগ বেড়েছে। পানির জন্য দেশের দক্ষিণাঞ্চলীয় মোড়েলগঞ্জ উপজেলাবাসী অবেহেলিত। ভূগর্বস্থ পানির লবণাক্ততার জন্য এখানকার মানুষ পুকুর ও বৃষ্টির পানির উপর নির্ভরশীল। প্রকাশিত বইটিতে সেখানকার বাস্তব চিত্র ফুটে উঠেছে।
বক্তারা বলেন, সরকারের অর্জনে বেসরকারী সংগঠনগুলোর অবদান রয়েছে। পনি সমস্যা সমাধানে সরকারী বেসরকারী সংগঠনগুলো কাজ করে যাচ্ছে। সরকারের ১৩টি মন্ত্রণালয় পানি নিয়ে কাজ করে থাকে। স্থানীয় নিরাপদ পানির চাহিদা পূরণে পিএসএফ রক্ষণাবেক্ষণে নজর দিতে হবে। এ ক্ষেত্রে সমাজে সচেতন ও উদ্যোগী সবাইকে সম্মিলিত ভাবে কাজ করতে হবে।
বক্তারা, স্থানীয় সরকারের নিরাপদ পানি ও স্যানিটেশন খাতে বাজেট বরাদ্দ বৃদ্ধির পাশাপাশি এসডিজি লক্ষ্য অর্জনে দারিদ্র্য বিমোচনকে অগ্রাধিকার দিয়ে সরকারের মাতৃত্বকালীন ভাতা কেন্দ্রীক স্বপ্ন প্যাকেজ কর্মসূচীকে দেশব্যাপী সম্প্রসারণের আহবান জানান।
20171031052102.jpg)
ডরপ’র চেয়ারম্যান মোঃ আজহার আলী তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ’র উপাচার্য অধ্যাপক ড. আব্দুল মান্নান চৌধুরী পুস্তিকাটির মোড়ক উন্মোচন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের উপ-সচিব বেগম হোসনে আরা আক্তার ও মোড়েলগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোঃ শাহ্-ই-আলম বাচ্চু।
ডরপ’ গবেষণা পরিচালক মোহাম্মদ যোবায়ের হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সাবেক প্রধান প্রকৌশলী মো: ওয়ালী উল্লাহ, ডরপ’র প্রতিষ্ঠাতা ও গুসি আন্তর্জাতিক শান্তি পুরষ্কার বিজয়ী এএইচএম নোমান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ মনিরুজ্জামান ও মোহাম্মদ গোলাম মোক্তাদির, বাংলাদেশ ওয়াস এ্যালায়েন্সের কান্ট্রি কো-অর্ডিনেটর অলক কুমার মজুমদার, হেলভিটাস সুইস ইন্টারকোঅপারেশনের ডেপুটি কান্ট্রি ডিরেক্টর উম্মে হাবিবা, হাজী রাজাউল্লাহ স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম খান প্রমূখ।
- তোষামোদ নয়, সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর
- নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- স্পেনের সামনে আজ কেপ ভার্দে, কোথায় এই দ্বীপরাষ্ট্র?
- যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তি চূড়ান্ত, শুক্রবার স্বাক্ষর
- ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট
- সন্ধ্যার মধ্যে দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে
- এইচএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
- দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম
- বেনজীরের গ্রেপ্তারের খবরে পরী লিখলেন ‘মজা’
- স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট






