ঢাকা, রবিবার ১৮, অক্টোবর ২০২৬ ১৪:৪৩:০৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর রাজধানীর বাইরে অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে

এসবিএসপি`র পুরস্কার পাচ্ছেন ৮ কবি ও লেখক

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:৪৯ পিএম, ৮ অক্টোবর ২০২২ শনিবার

ফাইল ছবি

ফাইল ছবি

বাংলা সাহিত্যে বিশেষ অবদান রাখায় সোনার বাংলা সাহিত্য পরিষদ আয়োজিত ‘এসবিএসপি সাহিত্য পুরস্কার’ পাচ্ছেন ৮ কবি ও লেখক। সাহিত্যে বিশেষ অবদানের জন্য শিশুসাহিত্যিক মাহমুদউল্লাহ, কবি মিনার মনসুর ও কথাসাহিত্যিক দীলতাজ রহমান পাচ্ছেন বিশেষ সম্মাননা।

সম্প্রতি সংগঠনের প্রতিষ্ঠাতা ফখরুল হাসান, প্রেসিডিয়াম সভাপতি তারেক হাসান ও কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি হোসনে আরা জেমী এ পুরস্কার ঘোষণা করেন।

এসবিএসপি সাহিত্য পুরস্কার পাচ্ছেন- গল্পকার ইলিয়াস ফারুকী, প্রাবন্ধিক মামুন রশীদ, শিশুসাহিত্যিক ইমরুল ইউসুফ, কথাসাহিত্যিক রাহিতুল ইসলাম ও কবি খান মুহাম্মদ রুমেল।

পুরস্কার প্রদান অনুষ্ঠানটি আগামী বছর ২৮ জানুয়ারি করা হবে বলে জানিয়েছেন সংগঠনের প্রতিষ্ঠাতা ফখরুল হাসান। তারা প্রতিবছর সম্মাননা পুরস্কার ও নগদ অর্থ প্রদান করে থাকেন।