‘এয়ার ইন্ডিয়া’র বিশেষ সেবার আওতায় নারী যাত্রীরা
নিজস্ব প্রতিবেদকপ্রকাশিত : ০৯:৪৭ পিএম, ১৭ জানুয়ারি ২০১৭ মঙ্গলবার
এয়ার ইন্ডিয়া এবার নারীদের সুরক্ষার কথা মাথায় রেখে নারী যাত্রীদের জন্য আসন সংরক্ষিত করছে। সংস্থাটির তরফ থেকে জানানো হয়েছে অন্তর্দেশীয় রুটে তাদের সব বিমানেই নারীরা এই সেবা পাবে। খবর সংবাদসংস্থা এএনআই এর।
জানা গেছে, এয়ার ইন্ডিয়ার বিমানে এবার আলাদা করে ছ’টি আসন থাকবে। আর এই ছয়টি আসন শুধুমাত্র নারীদের জন্য সংরক্ষিত। আসছে ১৮ জানুয়ারি থেকেই এই সেবা চালু হবে। এর জন্য অতিরিক্ত কোনও টাকা লাগবে না। বাস, ট্রাম বা মেট্রোর মতো এবার এয়ার ইন্ডিয়ার বিমানেও থাকবে ‘লেডিজ সিট’। যেসব নারী একা বিমানে সফর করেন তাদের নিরাপত্তাকে মজবুত করতেই মূলত এই সিদ্ধান্ত নিয়েছে এয়ার ইন্ডিয়া। আর এমন সিদ্ধান্ত বিশ্বের ইতিহাসে এবারই প্রথম।
সম্প্রতি এয়ার ইন্ডিয়ার মুম্বাই-নিউইয়র্ক বিমানে এক নারী যাত্রীর সঙ্গে অসভ্য আচরণ করেন এক সহযাত্রী। এই ঘটনা ঘিরে নিন্দার ঝড় ওঠে। কিছুদিন আগে ওমান থেকে দিল্লিগামী এক বিমানেও এক বিমান সেবিকার শ্লীলতাহানি করে এক যাত্রী। বিমানে মেয়েদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতেই নড়েচড়ে বসে বিমান কর্তৃপক্ষ।
এয়ার ইন্ডিয়ার জেনারেল ম্যানেজার মীনাক্ষী মালিক জানান, “নারী যাত্রীদের সুরক্ষা দেওয়া আমাদের কর্তব্য। পাশাপাশি প্লেনে সফর করার সময় তারা যেন স্বাচ্ছন্দ্য পান সে দিকটাও সবসময় খেয়াল রাখা হয়। আর যেসব নারীরা একা সফর করেন, তাদের কথা মাথায় রেখেই আমরা কিছু আলাদা আসন রেখেছি।”
- `স্টার্টআপে ৫ লাখ থেকে ৫ কোটি টাকা সহায়তা দেবে সরকার`
- মাদক বহনকারীরাই ধরা পড়ে, কারবারিরা সংসদে যায়
- সায়েন্সল্যাব মোড়ে শিক্ষার্থীদের অবরোধ
- ‘বউ’ বানানোর নামে নারীদের চীনে পাচার
- জলাবদ্ধতায় চলাচলে যেসব ভুলে ঘটতে পারে দুর্ঘটনা, সতর্ক হোন
- ডায়াবেটিস নিয়ন্ত্রণসহ আরও যেসব উপকার করে আমলকি
- সেমিফাইনালে স্পেন নাকি ফ্রান্স জিতবে কে, জানালো এআই
- দেশের বাজারে কমল সোনার দাম
- বন্যা ও পাহাড় ধসে সাত জেলায় প্রাণহানি বেড়ে ৫৪
- ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল
- টানা বৃষ্টিতেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’
- ১৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত
- রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ
- ফ্রান্স বনাম স্পেন: ৩৭ হাজার কোটি টাকার সেমিফাইনাল
- ফোল্ডিং আইফোন আনছে অ্যাপল, জানুন দাম ও ফিচার
- আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী
- বন্যায় প্রাণহানী বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ
- ঢাবির আজকের সব পরীক্ষা স্থগিত, চলবে ক্লাস
- সেই প্রতারণার মামলায় তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি
- ১৭ বছর পর রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত
- দেশজুড়ে আজও অতিভারী বৃষ্টির শঙ্কা
- ফ্রান্স বনাম স্পেন: ৩৭ হাজার কোটি টাকার সেমিফাইনাল
- সকালে লেবুপানি পানে যে উপকার পওয়া যায়
- ফোল্ডিং আইফোন আনছে অ্যাপল, জানুন দাম ও ফিচার
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- ব্যাংককের বারে ভয়াবহ আগুন, প্রাণ গেল ২৭ জনের
- বর্ষায় নারীদের যে স্বাস্থ্যঝুঁকি বাড়ে, সুস্থ থাকবেন যেভাবে
- ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল
- রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ
- টানা বৃষ্টিতেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’











