ঢাকা, বৃহস্পতিবার ২৩, জুলাই ২০২৬ ৭:৫৬:২০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ

ঐশ্বরিয়ার জন্য বেকায়দায় বৌদি শ্রীমা

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৩৩ এএম, ২০ ফেব্রুয়ারি ২০২৫ বৃহস্পতিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মাস কয়েক আগে বলিউড অভিনেত্রী সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চনের সঙ্গে তার বৌদি শ্রীমার সংঘাত প্রকাশ্যে আসে। সামাজিকমাধ্যমে শ্রীমার দুটি পোস্ট ঘিরে বিতর্কের সূত্রপাত। প্রথমটিতে শ্রীমা একটি ছবি শেয়ার করে নিয়েছেন। সেই ছবিতে শ্রীমার সঙ্গে রয়েছেন তার স্বামী আদিত্য রাই, তাদের দুই সন্তান ও শাশুড়ি বৃন্দা রাই। এ ছবিতে কোথাও ঐশ্বরিয়া কিংবা তার কন্যা আরাধ্যা বচ্চন নেই। 

এই পোস্ট দেখে বচ্চন-বধূর অনুরাগীরা সামাজিকমাধ্যমে ঝড় তোলে। একইভাবে ঐশ্বরিয়া যে ছবি দিয়েছিলেন তাতেই ভাই-ভ্রাতৃবধূকে কেটে কেবল মেয়ে ও মাকেই রেখেছিলেন। সেই সময় ঐশ্বরিয়াকে বিঁধে নানা মন্তব্য করেন শ্রীমা। অভিনেত্রীর অনুরাগীরা ছাড়েননি তাকে। এবার ক্ষোভ প্রকাশ করলেন ঐশ্বরিয়ার ভ্রাতৃবধূ।

ঐশ্বরিয়া উত্তর না দিলেও তার অনুরাগীরা দাবি করেছেন, এর আগে বহুবার ঐশ্বরিয়ার পারিবারিক ছবিতে দেখা গেছে আদিত্য ও শ্রীমাকে। তিনি ছবি শেয়ার না করলে শ্রীমাকে যে কেউ চিনতেই পারতেন না, তাও জানিয়েছেন নেটিজেনরা।

তাতেই বেজায় চটে যান শ্রীমা। সামাজিক মাধ্যমে নিজের কৃতিত্বের কথা জানিয়ে তিনি লিখেছেন— আমি ব্লগার হওয়ার আগে দীর্ঘ দিন ব্যাংকে চাকরি করেছি। ২০০৯ সালে সৌন্দর্য প্রতিযোগিতায় বিজয়ী হয়েছি। 

শ্রীমা বলেন, ২০১৭ সালে আমি ধীরে ধীরে ব্লগিং শুরু করি। এটা সবাইকে জানিয়ে রাখা ভালো আমি কারও নাম ভাঙিয়ে জীবনে কিছু করিনি। আমি নিজের ক্ষমতায় নিজের ক্যারিয়ার তৈরি করেছি। সেটি আমার স্বামী ও শাশুড়িমা সবাই জানেন। তবে সেই ঘটনায় ভীষণ রকম ট্রলড হতে হয়। ননদের জন্য বেকায়দায় পড়েছেন। লোকে তাকে খারাপ ভাবতে শুরু করেন। 

ননদের অনুরাগীদের ওপর ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, তোমরা ওর ফ্যান বলে অন্য মানুষকে ছোট দেখাতে পার না।