ঢাকা, শনিবার ০৭, নভেম্বর ২০২৬ ১৮:০৭:১১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ধ্বংসস্তূপে দাঁড়িয়ে ২৫০ ফিলিস্তিনি যুগলের গণবিয়ে চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে, শিক্ষিকাসহ নিহত ২ আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ ৭ নভেম্বর: ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ মুক্তি পেলেন কিউবার সাংবাদিক ইয়োয়ানি সানচেজ রমজানের আগেই বাড়ছে ছোলার দাম, কাটছে না সয়াবিন তেলের সংকট মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান

ঐশ্বরিয়ার বিরুদ্ধে বর্ণবৈষম্য ও শিশুশ্রমের অভিযোগ

আপডেট: ১০:৩০ এএম, ২৫ এপ্রিল ২০১৫ শনিবার

Ash_bg_762143275উইমেননিউজ ডেস্ক, ঢাকা : মাতৃত্বের কারণে নেওয়া বিরতি শেষে চলচ্চিত্রাঙ্গনে ফেরায় ইতিবাচক প্রতিক্রিয়া পাচ্ছিলেন ঐশ্বরিয়া রাই বচ্চন। কিন্তু এবার তাকে নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। প্রাক্তন এই বিশ্বসুন্দরীর বিরুদ্ধে বর্ণবৈষম্য ও শিশুশ্রমের ইন্ধন যোগানোর অভিযোগ উঠেছে। দক্ষিণ ভারতীয় অলঙ্কার প্রতিষ্ঠান কল্যাণ জুয়েলার্সের গয়নার বিজ্ঞাপনের স্থিরচিত্রকে ঘিরে এই অভিযোগের উৎপত্তি। এতে দেখা যায়, নানা অলঙ্কারে সুসজ্জিত হয়ে রানীর বেশে বসে আছেন অ্যাশ। তার মাথার ওপর ছাতা ধরে আছে এক কৃষ্ণাঙ্গ শিশু। শিশু অধিকার আন্দোলন কর্মীদের মতে,বিজ্ঞাপনটিতে ঔপনিবেশিক যুগের বর্ণবিদ্বেষ দেখানো হয়েছে। ঐশ্বরিয়াকে তারা এ নিয়ে একটি খোলা চিঠিও লিখেছেন। সঙ্গে কয়েকটি ছবিও দেখিয়েছেন তারা। প্রতিটিতেই সপ্তদশ ও অষ্টাদশ শতকের ইউরোপীয় নারীদের রানীর বেশে দেখা যাচ্ছে। প্রত্যেকের পাশেই এক বা একাধিক কৃষ্ণাঙ্গ শিশু। কেউ কেউ ওই নারীদের খাবার এগিয়ে দিচ্ছে, কেউ মাথার ওপর ছাতা ধরেছে। ওই ছবিগুলোর উদাহরণ দিয়ে চিঠিতে লেখা হয়েছে, এই বিজ্ঞাপন দেখে মনে হচ্ছে আমরা ঔপনিবেশিক আমলে ফিরে যাচ্ছি! ভারতীয় চলচ্চিত্র শিল্পের প্রভাবশালী তারকা এবং জাতিসংঘের শুভেচ্ছাদূত হয়েও ঐশ্বরিয়া কীভাবে এমন একটি কাজ করলেন তা নিয়ে প্রশ্ন উঠেছে। গয়নার পণ্যদূত হিসেবে তিনি যেন এ ধরনের বিজ্ঞাপন না করেন,সেই আহ্বান জানিয়েছেন তারা। গত সপ্তাহে চেন্নাইয়ে ওই গয়নার দোকান উদ্বোধন করেন অমিতাভ বচ্চন ও ঐশ্বরিয়া। ১৭ এপ্রিল ভারতের একটি দৈনিকে ঐশ্বরিয়ার ছবিটি ছাপা হয়। এরপরই বিভিন্ন শিশু অধিকার রক্ষা সংগঠন, মহিলা সংগঠন এবং স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মকর্তারা ঐশ্বরিয়া ও ওই গয়না সংস্থার উদ্দেশ্যে খোলা চিঠি লিখে দাবি করেন,বিজ্ঞাপনটি যেন আর প্রচারণায় ব্যবহার না করা হয়। তারা লিখেছেন, ‘এখানে শিশুশ্রমকে প্রশ্রয় দেওয়া হয়েছে। শিশুটিকে কৃষ্ণাঙ্গ হিসেবে দেখানোটাও বর্ণবিদ্বেষমূলক।’ এদিকে এক বিবৃতিতে ঐশ্বরিয়া দাবি করেন,শুটিংয়ের সময় এসব জানতেন না তিনি। তখন এই বালকটি কোথাও ছিল না। নিজের বক্তব্যের স্বপক্ষে মূল ছবিটি ওই স্বেচ্ছাসেবী সংস্থার কাছে পাঠিয়েছেন ৪১ বছর বয়সী এই অভিনেত্রী। তার দাবি,এ বিষয়ে দৃষ্টি আকর্ষণের জন্য ধন্যবাদ।শুটিংয়ের সময় তোলা ছবিটি বিবৃতির সঙ্গে দেওয়া হলো।শুটিংয়ের পর বিজ্ঞাপনের ক্রিয়েটিভ টিম এগুলো কারিকুরি করে সাজিয়েছে। আশা করি,ছবিটি বদলে ফেলা হবে। ২৩.০৪.২০১৫