ওপার বাংলার ‘পুতুল নাচের ইতিকথা’য় জয়া
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪৭ পিএম, ২০ জানুয়ারি ২০২২ বৃহস্পতিবার
জয়া আহসান। ছবি : ফেসবুক থেকে নেওয়া
বাংলা ভাষার প্রখ্যাত কথাসাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস ‘পুতুল নাচের ইতিকথা’ থেকে সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন পশ্চিমবঙ্গের খ্যাতনামা নির্মাতা সুমন মুখোপাধ্যায়। আর এতে যুক্ত হলেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। স্বনামের সেই সিনেমার প্রধান নারী চরিত্রে দেখা যাবে তাকে। সঙ্গে আছেন আবীর চট্টোপাধ্যায় ও পরমব্রত চট্টোপাধ্যায়।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার বলছে, সুমন মুখোপাধ্যায় পাঁচ বছর পর বাংলা ছবি নির্মাণে ফিরছেন। আর সেখানেই আস্থা রাখলেন জয়ার ওপর। এ পরিচালক এ আগে কলকাতাতে ‘হারবার্ট’ (২০০৫), ‘চতুরঙ্গ’ (২০০৮), ‘মহানগর@কলকাতা’ (২০০৯), ‘কাঙাল মালসাট’ (২০১৩), ‘শেষের কবিতা’ (২০১৪) ও ‘অসমাপ্ত’ (২০১৭) তৈরি করেছিলেন। কিছুদিন ব্যস্ত সময় কাটিয়েছেন হিন্দি প্রজেক্টে।
নির্মাতা সুমন বলেন, ‘এই ছবিটার জন্য দুটো জিনিস খুব জরুরি ছিল। দক্ষ অভিনেতা এবং বড় বাজেট। ভালো অভিনেতা নির্বাচনের পাশাপাশি ছবির বিপণনের দিকটাও মাথায় রাখতে হয় এখন। আবীর, জয়া, পরম সেই ব্যালান্সটা করতে পারবে। প্রযোজক সমীরণ দাস (ক্যালাইডোস্কোপ) বাজেটের বিষয়ে আমাকে নির্ভার করেছেন। এই ছবির শুটিং শিডিউল ২৫ দিনের, যেটা বাংলা ছবিতে এখন দেখা যায় না।’
তিনি জানান, স্বাধীনতার পূর্ববর্তী সময়কে ফ্রেমবন্দি করবেন পরিচালক। তিরিশের দশকের শেষের দিক থেকে চল্লিশের দশকের শুরু পর্যন্ত। উপন্যাসের শশীর চরিত্রে আছেন আবীর। জয়াকে দেখা যাবে কুসুমের ভূমিকায় আর কুমুদের চরিত্রটি করছেন পরমব্রত।
- প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- ‘মিস গ্রেট ব্রিটেন’ ফাইনালিস্ট বাংলাদেশি তানিশা
- রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
- কত মাস পর পর বদলে ফেলা উচিত টুথব্রাশ?
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান










