ওবামাসহ ৫০০ আমেরিকানের ওপর রাশিয়ার নিষেধাজ্ঞা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫৬ এএম, ২০ মে ২০২৩ শনিবার
সংগৃহীত ছবি
মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা, টেলিভিশন উপস্থাপক স্টিফেন কোলবার্ট এবং সিএনএন এর ইরিন বার্নেটসহ ৫০০ আমেরিকানের ওপর নিষেধাজ্ঞারোপ করেছে রাশিয়া।
রাশিয়া শুক্রবার ঘোষণা করেছে যে, মার্কিন যুক্তরাষ্ট্রের রুশ বিরোধী নিষেধাজ্ঞার প্রতিক্রিয়া হিসেবে মার্কিন নির্বাহী ক্ষমতার অনেক বিশিষ্ট ব্যক্তিত্বর রাশিয়ায় প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।
এই তালিকায় বারাক ওবামা ছাড়াও রয়েছেন সাবেক মার্কিন রাষ্ট্রদূত জন হান্টসম্যান ও বেশ কয়েকজন সিনেটর। এছাড়া মিডিয়া ব্যক্তিত্বের মধ্যে রয়েছেন টেলিভিশন উপস্থাপক জিমি কিমেল, কলবার্ট এবং সেথ মেয়ার্স।
বিবৃতিতে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রণালয় বলেছে, 'তালিকা-৫০০ এ সরকার ও আইন প্রয়োগকারী সংস্থার ব্যক্তিরা অন্তর্ভুক্ত রয়েছেন, যারা তথাকথিত ক্যাপিটল হিলে হামলার পরিপ্রেক্ষিতে ভিন্নমতাবলম্বীদের নিপীড়নের সঙ্গে সরাসরি জড়িত।'
সিএনএন এক খবরে বলেছে যে, রাশিয়ার যে ৫০০ আমেরিকানের ওপর নিষেধাজ্ঞারোপ করেছে তাদের মধ্যে রয়েছেন প্যাটন ওয়ালশ। তিনি একজন ব্রিটিশ নাগরিক।
মন্ত্রণালয় তার ওয়েবসাইটের একটি বিবৃতিতে নিষেধাজ্ঞা বিষয়ে লিখেছে, 'ওয়াশিংটনের জন্য শেখার উপযুক্ত সময় এসেছে যে, রাশিয়ার বিরুদ্ধে প্রত্যেক শত্রুতামূলক আক্রমণের কঠোর প্রতিক্রিয়া পেতে হবে।'
তবে এসব ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ নির্দিষ্ট করে বলেনি রাশিয়া। এছাড়া নিষিদ্ধের পর তারা রাশিয়ায় প্রবেশ করতে পারবেন না। তবে এর বাইরে আর কী কী ব্যবস্থা নেওয়া হবে সে বিষয়েও বিস্তারিত কিছু জানানো হয়নি।
ইউক্রেনে হামলা চালানোর পর থেকে রাশিয়ার ওপর ধারাবাহিকভাবে নানা ধরনের নিষেধাজ্ঞারোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলো। এর প্রতিক্রিয়ায় রাশিয়াও দেশগুলোর বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞারোপ করেছে।
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ
- আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ











