ঢাকা, বুধবার ২১, অক্টোবর ২০২৬ ১৯:৩৩:৪২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি` দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম

ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারি চলছে

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:০২ এএম, ২০ মার্চ ২০১৯ বুধবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারি শুরু হয়েছে।

আজ বুধবার সিঙ্গাপুর সময় সকাল ১০টায় বাইপাস সার্জারির জন্য ওবায়দুল কাদেরকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপপ্রধান তথ্য কর্মকর্তা মো. আবু নাছের এ তথ্য নিশ্চিত করে জানান, ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারি করবেন ডা. ফিলিপ কোহ’র নেতৃত্বে গঠিত মেডিক্যাল বোর্ডের সিনিয়র সদস্য কার্ডিওথোরাসিক সার্জন ডা. সিবাস্টিন কুমার সামি। বাইপাস সার্জারি করতে আনুমানিক চার থেকে পাঁচ ঘণ্টা সময় লাগতে পারে।

ওবায়দুল কাদেরের পরিবার তার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

এর আগে মঙ্গলবার সিঙ্গাপুরে ওবায়দুল কাদেরের চিকিৎসা সমন্বয়ক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) পরিচালক ও নিউরোলজিস্ট অধ্যাপক ডা. আবু নাসার রিজভী জানান, ওবায়দুল কাদেরের হার্টে বাইপাস সার্জারি করবেন তার চিকিৎসায় ডা. ফিলিপ কোহের নেতৃত্বে গঠিত মেডিকেল বোর্ডের সিনিয়র সদস্য কার্ডিওথোরাসিক সার্জন ডা. সিবাস্টিন কুমার সামি।

-জেডসি