ঢাকা, সোমবার ০৮, জুন ২০২৬ ১৯:২৭:৪৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন

ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারি বুধবার

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:০১ পিএম, ১৮ মার্চ ২০১৯ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা ভালো। তিনি একা একা হাঁটতে পারছেন। সবকিছু ঠিক থাকলে আগামী বুধবার তার বাইপাস সার্জারি করা হবে।

বাংলাদেশ সময় সোমবার বেলা আড়াইটার দিকে আওয়ামী লীগ নেতা জোবায়দুল হক রাসেল তার ফেসবুক স্ট্যাটাসে এসব তথ্য জানান। তিনি সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ওবায়দুল কাদেরকে দেখতে গেছেন।

দেশবাসীর কাছে দোয়া চেয়ে তিনি লিখেছেন, ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা আগের চেয়ে অনেক ভালো। সোমবার সকালে তিনি কারও সাহায্য ছাড়াই হাঁটতে পেরেছেন। অনেকের সঙ্গে কথাও বলেছেন। আগামী বুধবার ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারি হবে।

ওবায়দুল কাদের ৩ মার্চ হঠাৎ অসুস্থ হয়ে বিএসএমএমইউতে ভর্তি হন। তাঁর হার্টে তিনটি ব্লক ধরা পড়ে। তাঁর চিকিৎসা বিষয়ে পরামর্শ দিতে ঢাকায় আসেন ভারতের স্বনামধন্য হৃদ্‌রোগ বিশেষজ্ঞ দেবী শেঠি। উন্নত চিকিৎসার জন্য ৪ মার্চ ওবায়দুল কাদেরকে ঢাকা থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয়। মন্ত্রীর চিকিৎসার জন্য ডা. কোহ সিয়াম সুন ফিলিপের নেতৃত্বে গঠন করা হয় মেডিকেল বোর্ড। সেখানে প্রথমে তাকে আইসিইউতে রাখা হয়। শারীরিক অবস্থার উন্নতি হলে সম্প্রতি ওবায়দুল কাদেরকে কেবিনে নেয়া হয়।

-জেডসি