ঢাকা, বৃহস্পতিবার ২২, অক্টোবর ২০২৬ ৫:৪৫:৫৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি` দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম

ওবায়দুল কাদেরের মায়ের কুলখানি আজ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৮:১৮ পিএম, ৩ মার্চ ২০১৮ শনিবার

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ‘মা’ বেগম ফজিলাতুন্নেসার কুলখানি আজ বৃহস্পতিবার।

নোয়াখালীর কোম্পানীগঞ্জ সরকারি মুজিব কলেজ মাঠে আজ সকাল ১১টায় দোয়া মাহফিলের মধ্য দিয়ে কুলখানি শুরু হবে।

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয়, জেলা, উপজেলা নেতৃবৃন্দ, জনপ্রতিনিধিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং এলাকার জনগণ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।


সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়।

উল্লেখ্য, বেগম ফজিলাতুন্নেসা (৯২) গত সোমবার রাত ১০টা ৩৫ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।