ঢাকা, রবিবার ১৮, অক্টোবর ২০২৬ ১৯:৪৮:৫০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮ মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর

ওমানকে উড়িয়ে দিয়ে জিম্বাবুয়ের শুভসূচনা

খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৪৩ পিএম, ৯ ফেব্রুয়ারি ২০২৬ সোমবার

ছবি: সংগ্রহিত।

ছবি: সংগ্রহিত।

ব্যাটে কিংবা বোলিংয়ে, কোনো বিভাগেই লড়াই জমাতে পারল না ওমান। মধ্যপ্রাচ্যের দলটিকে উড়িয়ে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর শুরু করল জিম্বাবুয়ে।

কলম্বোয় ‘বি’ গ্রুপের ম্যাচে রোববার ওমানকে ৮ উইকেটে হারিয়েছে জিম্বাবুয়ে। ১০৪ রানের লক্ষ্য তারা পূরণ করে ৩৯ বল হাতে রেখেই।

ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা ও ব্র্যাড ইভান্সের তোপে ২৭ রানে ৫ উইকেট হারিয়ে বড় বিপর্যয়ের মুখে পড়ে ওমান। এরপর একটি চল্লিশোর্ধো জুটিতে সেই ধাক্কা সামাল দিলেও লড়াই করার মতো পুঁজি গড়তে পারেনি তারা। তিনটি বিশোর্ধো ইনিংসে কোনোমতে একশ পার করতে পারে দলটি।

ভিনায়ক শুকলা করেন ২১ বলে সর্বোচ্চ ২৮ রান। ৩৯ বলে ২৫ রান করেন সুফিয়ান মেহমুদ। ইনিংসে একমাত্র ছক্কা হাঁকানো নাদিম খান করেন ১৮ বলে ২০ রান।

১৬ রানে ৩ উইকেট নিয়ে জিম্বাবুয়ের জয়ের নায়ক মুজারাবানি। তিনটি করে শিকার ধরেন এনগারাভা ও ইভান্সও, যথাক্রমে ১৭ ও ১৮ রান দিয়ে।

লক্ষ্য তাড়ায় চতুর্থ ওভারে ৩০ রানে দাঁড়িয়ে তাদিওয়ানাশে মারুমানি (১১ বলে ২১) ও ডিওন মেয়ার্সকে (০) হারায় জিম্বাবুয়ে। এরপর আর পেছনে ফিরতে হয়নি।

জয়ের দুয়ারে গিয়ে আহত অবসর নিয়ে মাঠ ছাড়েন ব্রেন্ডন টেইলর (৩০ বলে ৩১)। ৩৬ বলে ৭ চারে ৪৮ রানে অপরাজিত থেকে জয় নিয়ে মাঠ ছাড়েন ওপেনার ব্রিয়ান বের্নেট। চার মেরে জয় নিশ্চিত করেন সিকান্দার রাজা।

সংক্ষিপ্ত স্কোর:

ওমান: ১৯.৫ ওভারে ১০৩ (আমির ৫, জাতিন্দার ৫, হাম্মাদ ০, সোনাভেল ০, ওয়াসিম ৩, সুফিয়ান ২৫, ভিনায়াক ২৮, জিতেন ১, নাদিম ২০, শাকিল ৪, ফায়সাল ৫*; এনগারাভা ৪-১-১৭-৩, মুজারাবানি ৪-১-১৬-৩, ইভান্স ৩.৫-০-১৮-৩, রাজা ৪-০-১৭-১, বেনেট ২-০-১৮-০, মাসাকাদজা ২-০-১২-০)

জিম্বাবুয়ে: ১৩.৩ ওভারে ১০৬/২ (বেনেট ৪৮*, মারুমানি ২১, মেয়ার্স ০, টেইলর ২৫ আহত অবসর, রাজা ৫*; ফায়সাল ২-০-১৩-০, শাকিল ২-০-২৭-০, সুফিয়ান ৩-০-১২-২, নাদিম ৩-০-২৮-০, ওয়াসিম ২-০-১০-০, জিতেন ১-০-৯-০, সোনাভেল ০.৩-০-৬-০)

ফল: জিম্বাবুয়ে ৮ উইকেটে জয়ী

ম্যান অব দা ম্যাচ: ব্লেসিং মুজারাবানি।