ঢাকা, রবিবার ১২, জুলাই ২০২৬ ৫:১৫:৪৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বান্দরবানে আবারও বাড়ছে বন্যার পানি, উৎকণ্ঠায় পাহাড়ের মানুষ বৃষ্টিতে বেড়েছে সবজির দাম টমেটোর কেজি ২০০ যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী উইডিকম্বকে হত্যা, গ্রেপ্তার ১ ঢাকা মেডিকেলে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সেতু ধসে পড়ে বান্দরবান-রাঙামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন বন্যা-পাহাড়ধসে কক্সবাজারে ২৬ প্রাণহানি, দুর্বিষহ মানুষের জীবন

ওরা যেন এ যুগের রোমিও-জুলিয়েট

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:০৯ পিএম, ১২ জানুয়ারি ২০১৯ শনিবার

ছবি : সংগ্রহ করা

ছবি : সংগ্রহ করা

ঠিক যেন সিনেমার গল্প। রেশমি-নওয়াজ যেন এ যুগের রোমিও-জুলিয়েট। পছন্দের মানুষের সঙ্গে বিয়ে দিতে নারাজ পরিবার, তাই বিষপান করলেন রেশমি। এদিকে হাসপাতালে প্রেমিকাকে মৃত্যুশয্যায় দেখে সেখানেই বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন নওয়াজ।

ভারতের তেলেঙ্গানা রাজ্যে ভিকারাবাদে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে। এই ঘটনার পর মোহাম্মদ নওয়াজ (২৩) ও রেশমা বেগমের (২০) পরিবার হাসপাতালেই তাদের বিয়ের আয়োজন করেন।

এই জুটির বিয়ের ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, বধূ সাজে হাসপাতালের বিছানায় নাকে অক্সিজেনের নল পরানো রেশমি।  আর বর নওয়াজ হুইলচেয়ারে বসা, চোখেমুখে তীব্র যন্ত্রণার ছাপ।

নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, নওয়াজ দূরসম্পর্কের ভাই হওয়ায় বিয়ে না দেওয়ার আশঙ্কা ছিল রেশমির পরিবারের। তাই আর কোনো উপায় নেই ভেবে প্রাণ ত্যাগের সিদ্ধান্ত নেয় এই তরুণী।

রেশমির এক আত্মীয় বলেন, ‘এটা সত্যি যে আমরা তার বিয়ের জন্য পাত্র খুঁজতে শুরু করেছিলাম। কিন্তু সে কখনোই নওয়াজের কথা আমাদের বলেনি। আগে জানলে আমরা কখনোই এ ঘটনা ঘটতে দিতাম না।'

এ ঘটনায় কোনো মামলা হয়নি বলে জানান ভিকারাবাদ জেলা পুলিশ প্রধান অন্নপূর্ণা।  

তিনি বলেন, ‘তারা নিজেরাই সমঝোতার মাধ্যমে সব কিছু ঠিক করে নিয়েছে।’

তাদের দুজনের অবস্থা গুরুতর হওয়ায় হাসপাতালেই বিয়ের আয়োজন করে রেশমি-নওয়াজের পরিবার। সেখানে উপস্থিত হন তাদের আত্মীয়রাও।