ওয়ানঝুর ন্যায়বিচারের প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্র-কানাডার
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৪৭ পিএম, ১৫ ডিসেম্বর ২০১৮ শনিবার
যুক্তরাষ্ট্রের অনুরোধে কানাডার ভ্যাংকুভারে আটক চীনা শীর্ষস্থানীয় টেলিকম কোম্পানির নির্বাহী কর্মকর্তা মেং ওয়ানঝু ন্যায়বিচার পাবেন বলে যুক্তরাষ্ট্র ও কানাডা শুক্রবার প্রতিশ্রুতি দিয়েছে। তারা এই ঘটনার পাল্টা পদক্ষেপ হিসেবে চীনে আটক দুই কানাডিয়ান নাগরিককে ছেড়ে দেয়ার আহ্বান জানিয়েছে। খবর এএফপি’র।
উদ্ভুত পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য যুক্তরাষ্ট্র ও কানাডার পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী ওয়াশিংটনে বৈঠক করেছেন। যুক্তরাষ্ট্র ও চীনে মধ্যকার বাণিজ্যযুদ্ধে কানাডা ক্রমবর্ধমানভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মনে হচ্ছে। অবশ্য চীন যুক্তরাষ্ট্রের সঙ্গে তার বাণিজ্যিক উত্তেজনা নিরসনে কাজ করছে।
কানাডার পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড বলেন, কর্তৃপক্ষ ‘নৈতিকতার সাথে’ বৈধভাবেই মেং ওয়ানঝুর আটকের বিষয়টি দেখছে।
মেং হুয়াইওয়ে’র প্রধান অর্থ কর্মকর্তা। মার্কিন নিষেধাজ্ঞা লংঘন করে হুয়াওয়ে ইরানের সাথে লেনদেন করেছিল বলে অভিযোগ তুলে যুক্তরাষ্ট্র তাকে গ্রফতার করে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তরের জন্য কানাডার প্রতি অনুরোধ জানায়।
ক্রিস্টিয়া যৌথ সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা আইনের শাসন বহাল রাখার ব্যাপারে একমত।আমরা আইন অনুযায়ী মেং এর অধিকার নিশ্চিত করব। আমরা প্রমাণ করব যে কানাডার বর্তমান আইনি প্রক্রিয়া রাজনৈতিক প্রভাবমুক্ত।’
তিনি জোর দিয়ে পুনরুল্লেখ করেন যে কানাডা আইনের শাসন অনুযায়ী চলে। যুক্তরাষ্ট্রের মেংকে হস্তান্তরের বিষয়টিতে আইন অনুযায়ী সিদ্ধান্ত নেয়া হবে।
কানাডার পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কানাডায় এসব ব্যাপারে রাজনৈতিক হস্তক্ষেপের কোন সুযোগ নেই।’
এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পোম্পেও বলেন, যুক্তরাষ্ট্রও সবক্ষেত্রেই আইনের শাসনের প্রতি গভীরভাবে শ্রদ্ধাশীল।
- বান্দরবানে আবারও বাড়ছে বন্যার পানি, পানিবন্দি হাজার মানুষ
- ৪৩ দিনেই প্রশান্ত মহাসাগর পাড়ি, বিশ্বরেকর্ড গড়লেন মার্কিন নারী
- বৃষ্টিতে বেড়েছে সবজির দাম টমেটোর কেজি ২০০
- ১৯ জেলার ওপর দিয়ে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস
- যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী উইডিকম্বকে হত্যা, গ্রেপ্তার ১
- সেতু ধসে পড়ে বান্দরবান-রাঙামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন
- ট্রেনে যাত্রীবেশে করতেন ছিনতাই, ১১ নারী সদস্য গ্রেপ্তার
- ইরানকে চিরতরে নিশ্চিহ্ন করার হুমকি ট্রাম্পের
- বায়ুদূষণে শীর্ষে কিনশাসা, ঢাকার অবস্থান কত
- ঢাকা মেডিকেলে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচে জিতবে কে? জানাল সুপার কম্পিউটার
- ত্বকের যত্নে অ্যালোভেরা ফেসপ্যাক
- আজ সোনালী কাবিনের কবি আল মাহমুদের জন্মদিন
- আমেরিকান অভিনেত্রী লিসা রিনার জন্মদিন আজ
- র্যাবের সাবেক গোয়েন্দা প্রধানকে ধন্যবাদ জানিয়ে পরীমনির পোস্ট
- ব্রাজিল ফুটবল নিয়ে বিস্ফোরক মন্তব্য পেলে কন্যার
- বৃষ্টিতে ডিমের বাজার চড়া, ডজনে বেড়েছে ১০-১৫ টাকা
- ২০ জেলায় বন্যার বিস্তার, উজানের ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে দুর্ভোগ
- ঢাকায় অবিরাম বৃষ্টি, ১৪ অঞ্চলে ভারি বর্ষণ অব্যাহত
- কবি আহসান হাবীব: মৃত্যুদিবসে নৈবেদ্য
- টানা তৃতীয়বার বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্স
- প্রাথমিক বৃত্তির ফল ফাঁস, তদন্তে তিন সদস্যের কমিটি
- বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কবার্তা
- টানা বৃষ্টিতে বাজারে অস্থিরতা, সবজির দাম আরও চড়া
- কঙ্গোয় ইবোলার ভয়াবহ বিস্তার, প্রাণহানী ৬০০
- টানা বৃষ্টিতে ডুবে গেছে ঢাকা, বিপন্ন জনজীবন
- বৃষ্টি নামলেই কেন মনে পড়ে খিচুড়ির কথা
- মারা গেছেন গ্র্যামিজয়ী শিল্পী বনি টাইলার
- মসজিদে তোলা বোরকা পরা ছবি পোস্ট করে মুছে ফেললেন উর্বশী!
- বন্যা-পাহাড়ধসে কক্সবাজারে ২৬ প্রাণহানি, দুর্বিষহ মানুষের জীবন











