কক্সবাজার-সেন্ট মার্টিন রুটে জাহাজ চলাচল শুরু
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৪৯ পিএম, ৬ অক্টোবর ২০২২ বৃহস্পতিবার
ফাইল ছবি
দীর্ঘ ছয় মাস বন্ধের পর কক্সবাজার-সেন্ট মার্টিন নৌরুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে। তবে মিয়ানমারের অভ্যন্তরে সংঘর্ষের কারণে টেকনাফ-সেন্ট মার্টিন নৌরুটে জাহাজ চলাচল বন্ধ রয়েছে।
বৃহস্পতিবার (৬ অক্টোবর) সকাল ৬টার দিকে কক্সবাজারের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএ ঘাট থেকে কর্ণফুলী এক্সপ্রেস নামে একটি জাহাজ ৭৫০ জন যাত্রী নিয়ে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে ছেড়ে যায়। গত এপ্রিলে সেন্ট মার্টিনগামী জাহাজ চলাচল বন্ধ করে দেওয়া হয়।
কর্ণফুলী এক্সপ্রেসের মালিক হোসাইন আহমেদ বাহাদুর বিষয়টি নিশ্চিত করে জানান, এই মৌসুমে প্রথমবারের মতো কর্ণফুলী এক্সপ্রেস ৭৫০ জন যাত্রী নিয়ে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে রওনা দিয়েছে। আমাদের তরফ থেকে যাত্রীদের সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হচ্ছে।
জাহাজ মালিকদের সংগঠন সি ক্রুজ অপারেটর অ্যাসোসিয়েশনের (স্কোয়াব) সভাপতি তোফায়েল আহমদ জানান, মিয়ানমারের অভ্যন্তরে সংঘর্ষের কারণে টেকনাফ থেকে সেন্ট-মার্টিন রুটে জাহাজ চলাচল বন্ধ করা হয়েছে। তবে বিকল্প উপায় হিসেবে কক্সবাজার এবং চট্টগ্রাম থেকে জাহাজ চলাচলের সিদ্ধান্ত নিয়েছি। আজ পরীক্ষামূলকভাবে এই মৌসুমের প্রথম জাহাজ কক্সবাজার থেকে ৭৫০ জন যাত্রী নিয়ে যাত্রা শুরু করেছে। আজ পর্যটকরা নিরাপদ যাতায়াত করতে সক্ষম হলে বাকি জাহাজগুলোও পর্যটক সেবায় চলাচল করবে।
ইশরাত জাহান নামে এক পর্যটক বলেন, প্রথমবারের মতো সেন্ট মার্টিন যাচ্ছি। অনেকদিন অপেক্ষায় ছিলাম আজকের দিনের জন্য। তবে একটু গরমের কারণে কষ্ট হলেও সেন্ট মার্টিন দেখতে পেলে সব কষ্ট মুছে যাবে।
ইমতিয়াজ আহমেদ নামে আরেক পর্যটক বলেন, যেদিন গণমাধ্যমে শুনেছি সেন্ট মার্টিন রুটে জাহাজ চলাচল শুরু করবে, সেদিন থেকেই অপেক্ষায় ছিলাম। আজ অনেক ভালো লাগছে।
এ বিষয়ে কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ মামুনুর রশীদ বলেন, আপাতত টেকনাফ থেকে জাহাজ বন্ধ রয়েছে। আজ কক্সবাজার থেকে সেন্ট মার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ কর্ণফুলী পরীক্ষামূলক চলাচল শুরু করেছে। পর্যায়ক্রমে অবস্থা বুঝে আবেদন করা জাহাজগুলোকেও অনুমতি দেওয়া হবে।
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা











