ঢাকা, সোমবার ১৫, জুন ২০২৬ ২০:১৭:৪৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
স্পেনের সামনে আজ কেপ ভার্দে, কোথায় এই দ্বীপরাষ্ট্র? যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তি চূড়ান্ত, শুক্রবার স্বাক্ষর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ় স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে

কক্সবাজারে ট্রাকচাপায় মা-ছেলে নিহত

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:০২ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০২২ শুক্রবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফে ট্রাকচাপায় মা-ছেলে নিহত হয়েছেন। নিহতরা হলেন- টেকনাফ পৌরসভার পুরাতন পল্লানপাড়ার আবুল কালামের স্ত্রী ফাতেমা আক্তার (১৯) এবং তার দুই মাস বয়সী ছেলে মো. আসওয়াত। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

শুক্রবার দুপুর সোয়া ১টার দিকে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জাহেদ হোসাইন বলেন, দুপুরে লম্বাবিল এলাকায় কক্সবাজারমুখী যাত্রীবাহী একটি অটোরিকশাকে একই দিক থেকে আসা বালুবাহী একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে গেলে পাঁচজন আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে পালংখালী রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক এক নারী ও তার শিশু সন্তানকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, ট্রাকটির চালক ও সহকারী পালিয়ে যাওয়ায় তাদেরকে আটক করা সম্ভব হয়নি। তবে গাড়ি দুটি জব্দ করা হয়েছে।