কক্সবাজারে দুই পরিবারে সংঘর্ষ, নারী নিহত
নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:০১ এএম, ৪ মার্চ ২০২৩ শনিবার
সংগৃহীত ছবি
কক্সবাজারের চকরিয়ায় তুচ্ছ ঘটনার জেরে দুই পরিবারের লোকজনের মধ্যে সংঘর্ষে এক নারী নিহত এবং আহত হয়েছেন আরও আটজন।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় চকরিয়া উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পাহাড়তলী এলাকায় এ ঘটনা ঘটেছে বলে জানান চকরিয়া থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী।
নিহত কুলছুমা বেগম (৪০) চকরিয়ার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পাহাড়তলী এলাকার নুর মোহাম্মদের স্ত্রী।
ঘটনায় উভয়পক্ষের অনন্ত ৮ জন আহত হওয়ার তথ্য দিলেও তাৎক্ষণিক তাদের নাম ও পরিচয় নিশ্চিত করতে পারেননি ওসি।
স্থানীয়দের বরাতে ওসি বলেন, চকরিয়ার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের পাহাড়তলী এলাকার বাসিন্দা নুর মোহাম্মদ ও মো. জাকরিয়া পরস্পর প্রতিবেশী। শুক্রবার বিকালে জাকরিয়ার একটি পোষ্য ছাগল নুর মোহাম্মদ মালিকাধীন ক্ষেতের বেশকিছু বাদাম গাছ খেয়ে ফেলে। এ নিয়ে দুই পরিবাবের লোকজনের মধ্যে সংঘর্ষে এক নারী নিহত এবং অনন্ত ৮ জন আহত হন।
স্থানীয় ইউপি চেয়ারম্যান আজিমুল হক আজিম বলেন, বিকালে জাকরিয়ার পোষ্য একটি ছাগল নুর মোহাম্মদের ক্ষেতের বেশকিছু বাদাম গাছ খেয়ে ফেলে। এতে ক্ষিপ্ত হয়ে নুর মোহাম্মদের স্ত্রী কুলছুমা বেগম ছাগলটি বেঁধে রাখে। পরে জাকরিয়ার স্ত্রী ছাগলটি ফেরত চাইলেও দেননি। এ নিয়ে সন্ধ্যায় স্থানীয় ইউপি সদস্য উভয়পক্ষের লোকজনের মধ্যে শালিসের মাধ্যমে বিরোধ মিমাংসা করেন। পরে ছাগলটি ফেরত দেওয়া হয়।
শালিসের পর উভয়পক্ষের লোকজন নিজেদের বাড়িতে ফিরে যান। পরে ঘটনার জেরে কুলছুমার সঙ্গে জাকরিয়ার স্ত্রীর মধ্যে তর্কাতর্কির ঘটনা ঘটে। এক পর্যায়ে দুই পরিবারের পুরুষ সদস্যরাসহ সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে ধারালো অস্ত্র ও লাঠিসোটার আঘাতে উভয়পক্ষের অনন্ত ৯ জন আহত হয়।
স্থানীয় এ ইউপি সদস্য বলেন, “ঘটনায় আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। এসময় কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত ৫ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) প্রেরণ করেন। স্বজনরা জানিয়েছে, চমেকে নেওয়ার পথে কুলছুমা বেগমের মৃত্যু হয়েছে।”
নিহতের লাশ চকরিয়া পৌঁছার পর ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে বলে জানান ওসি চন্দন কুমার চক্রবর্তী।
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১০ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল








