ঢাকা, শনিবার ১৮, জুলাই ২০২৬ ২৩:৫২:২৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
কাশিমপুর মহিলা কারাগার থেকে আসামি পলায়ন, বরখাস্ত ৭ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৫ হাজার ৬৯ ঢাবি অধ্যাপক নাজমুন নাহার মারা গেছেন অস্কারজয়ী প্রথম আইরিশ অভিনেত্রী ফ্রিকার আর নেই এআই ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, অনিশ্চয়তায় নারীরা চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল

কক্সবাজারে নারীসহ ৬ ‘মানবপাচারকারী’ গ্রেফতার

আপডেট: ০৫:৫০ পিএম, ৫ জুন ২০১৫ শুক্রবার

150524190541_asian_migrants_640x360_epaস্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, কক্সবাজার : মানবপাচারের সাথে জড়িত থাকার অভিযোগে কক্সবাজারের চকরিয়া, মহেশখালী, রামু ও উখিয়া উপজেলা থেকে দুই নারীসহ ছয় মানবপাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ও শুক্রবার সকালে তাদের গ্রেফতার করা হয়।
 চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়নের মরংঘোনা গ্রাম থেকে বৃহস্পতিবার রাতে মোহাম্মদ হোছাইনের স্ত্রী ফটো বেগম (৩০) ও কামাল হোছাইন (২১) নামে দুইজন গ্রেফতার করে পুলিশ।
চকরিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর জানান, মালয়েশিয়ায় নিয়ে যাওয়ার পথে চকরিয়ার ওই গ্রামের তিন যুবক নিখোঁজের ঘটনায় গত ১ জুন সাত মানব পাচারকারীর বিরুদ্ধে নিখোঁজ মোক্তার আহমদের স্ত্রী তছলিমা বেগম বাদী হয়ে আদালতে মামলা দায়ের করেন। বৃহস্পতিবার রাতে তাদের পুলিশ গ্রেফতার করেছে।
এদিকে শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে মহেশখালী থেকে হোসনে আরা বেগম রেশমী (৪৫) নামে এক নারীকে গ্রেফতার করে পুলিশ।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন জানান, তার  বিরুদ্ধে মানবপাচারের অভিযোগে ২টি মামলা রয়েছে।
অন্যদিকে উখিয়া থানা পুলিশ সকালে জালিয়াপালং মানবপাচারকারী আবদুল জলিল (৩০)নামে গ্রেফতার করেছে। আবদুল জলিল ওই এলাকার শফিকুর রহমানের ছেলে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম চৌধুরী জানান, গ্রেফতার আবদুল জলিলকে জেল হাজতে পাঠানো হয়েছে।
অপরদিকে জেলা গোয়েন্দা পুলিশ ও রামু থানা পুলিশ সকালে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মৃত মানবপাচারকারী মোহাম্মদ মোস্তফা (২৭) ও মোহাম্মদ আলমকে (৩০)গ্রেফতার করেছে।
কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশের ওসি দেওয়ান আবুল হোসেন জানান, রামুতে গ্রেফতার দুই মানবপাচারকারী মিয়ানমারের নাগরিক। তারা উখিয়ার কুতুপালং অনিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা করে জেল হাজতে পাঠানো হয়েছে।
০৫.০৬.২০১৫