কখনো বিয়ে করতে না চাওয়ার কারণ জানালেন শ্রুতি
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪৩ এএম, ২৭ ডিসেম্বর ২০২৪ শুক্রবার
সংগৃহীত ছবি
ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শ্রুতি হাসান। বলিউডেও অভিনয় করেছেন। তার আরেক পরিচয় তিনি তামিল সিনেমার কিংবদন্তি অভিনেতা কমল হাসানের মেয়ে।
সিনেমার পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়ে প্রায়ই খবরে থাকেন শ্রুতি। এর আগে মাইকেল করসেল নামে এক ব্রিটিশ যুবকের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন। ২০২১ সালের শুরুতে তাদের বিচ্ছেদ হয়। তারপর দিল্লির ডুডল আর্টিস্টি শান্তনু হাজারিকার সঙ্গে নতুন করে প্রেমের সম্পর্কে জড়ান শ্রুতি হাসান। এ সম্পর্কের কথা স্বীকারও করেন এই জুটি। কিন্তু শ্রুতির এ সম্পর্কও ভেঙে গেছে!
এর আগে শ্রুতি হাসান একাধিকবার জানিয়েছিলেন, তিনি কখনো বিয়ে করতে চান না। পুরোনো সেই বক্তব্য নিয়ে পিঙ্কভিলার মুখোমুখি হয়েছিলেন শ্রুতি হাসান। এ আলাপচারিতায় বিয়ে না করার কারণ জানতে চান সঞ্চালক।
জবাবে শ্রুতি হাসান বলেন, “আমি জানি না। আমি সম্পর্ক ভালোবাসি, আমি রোমান্স ভালোবাসি। আমি সম্পর্কে থাকতে ভালোবাসি। নিজেকে কারো সঙ্গে এতটাই যুক্ত করতে চাই…। কিন্তু আমি কখনোই বলিনি, আমি কখনো বিয়ে করব না। তবে যদি বিশেষ কেউ আসে…। কিছুটা ভয়ও লাগে…। কিন্তু আমি ঠিক বুঝতে পারছি না।”
পূর্বের কোনো সম্পর্কের অভিজ্ঞতা তার বিয়ের বিষয়ে প্রভাব ফেলেছে কিনা? এমন প্রশ্নের জবাবে শ্রুতি জানান, এটা তার একান্তই নিজের ভাবনা।
বর্তমানে শ্রুতির হাতে ‘সালার টু’, ‘কুলি’ সিনেমার কাজ রয়েছে। ‘সালার টু’ সিনেমায় প্রভাসের সঙ্গে জুটি বেঁধে পর্দায় হাজির হবেন তিনি। এটি পরিচালনা করবেন প্রশান্ত নীল।
- কবি সুফিয়া কামালের কন্যা সাঈদা কামাল আর নেই
- পূজায় যেমন হবে নারীর সাজ
- ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধের আহ্বান প্রধানমন্ত্রীর
- ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০
- আজ সারা দেশে বন্ধ থাকবে স্বর্ণের দোকান
- মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- দুষ্টুমি করে বিমানে বোমার আতঙ্ক ছড়ালেন ছাত্রী, অতঃপর...
- অভিবাসনবিষয়ক মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন চার সাংবাদিক
- আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
- ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু








