ঢাকা, শনিবার ১৮, জুলাই ২০২৬ ১৫:৩৫:০৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
কাশিমপুর মহিলা কারাগার থেকে আসামি পলায়ন, বরখাস্ত ৭ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৫ হাজার ৬৯ ঢাবি অধ্যাপক নাজমুন নাহার মারা গেছেন অস্কারজয়ী প্রথম আইরিশ অভিনেত্রী ফ্রিকার আর নেই এআই ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, অনিশ্চয়তায় নারীরা চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল

কঙ্গনার এক ছবিতে ১০ রকম দশ রকম চুলের স্টাইল

আপডেট: ০১:২৯ পিএম, ২১ জুন ২০১৫ রবিবার

kangonaউইমেননিউজ ডেস্ক, ঢাকা : কঙ্গনা রানাউতকে এখন ভারতের জুলিয়া রবার্টস বললে অত্যুক্তি হবে না। তার ভক্তরা তাকে এ নামেই হয়তো ডাকতে পারেন। কারণ বলিউডের ২৯ বছর বয়সী এ অভিনেত্রী এরইমধ্যে এক ছবিতে ১০ রকমের চুলের স্টাইলে হাজির হচ্ছেন। সঙ্গে অভিনয় দক্ষতা, এক কাঁধে গোটা ছবি টানার দায়িত্ব এবং বক্স অফিস সাফল্য_ সবদিক থেকেই মিল রয়েছে এ দুই অভিনেত্রীর। আর জুলিয়া রবার্টসের সঙ্গে চোখে পড়ার মতো সাদৃশ্য রয়েছে তার চুলের স্টাইলে। কখনও কোঁকড়া, স্ট্রেইট, সেমি কার্লি বা লম্বা বেণি_ সব চুলেই মানানসই তিনি। তার এ সৌন্দর্য এবার ব্যবহার করা হবে তার পরবর্তী ছবি 'কাট্টি বাট্টি'তে। এখানে ভিন্ন ভিন্ন ১০টি হেয়ার স্টাইলে দর্শকদের সামনে উপস্থিত হতে যাচ্ছেন তিনি। এটি তার কাছে একটি বড় চ্যালেঞ্জ বলে উল্লেখ করেছেন তিনি। শোনা যাচ্ছে, 'ইটারনাল সানশাইন অফ অ্যা স্পটলেস মাইন্ড' ছবিতে কেট উইন্সলেটের চরিত্র থেকে অনুপ্রাণিত হয়েই কঙ্গনার 'কাট্টি বাট্টি' লুক। দেখা যাক কেমন হয় এ ১০টি ভিন্ন সাজ-পোশাক। ২১.০৬.২০১৫