কঠোর হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর
চাঁদপুর প্রতিনিধি | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:৫৩ পিএম, ১১ জানুয়ারি ২০১৯ শুক্রবার
পুরোনো ছবি
শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীদের ভর্তি ও পরীক্ষাসহ সব ক্ষেত্রে অতিরিক্ত ফি আদায় বরদাস্ত করা হবে না জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এটা প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
আজ শুক্রবার দুপুরে চাঁদপুর সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে নির্বাচন পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।
শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে অতিরিক্ত ফি আদায় নিয়মবহির্ভুত কাজ ও অন্যায়। ছাত্র-ছাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ফি নেওয়া হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
শিক্ষার মান উন্নয়ন প্রসঙ্গে দীপু মনি বলেন, বছরের প্রথমদিনে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া, প্রতিটি শিশুকে স্কুলমুখী করা এবং ঝড়েপড়া রোধসহ শিক্ষাক্ষেত্রে ব্যাপক উন্নয়ন ইতিমধ্যে হয়েছে। এ ছাড়া বিদ্যালয়বিহীন গ্রামে বিদ্যালয় স্থাপনসহ যেসব সাফল্য রয়েছে তা এগিয়ে নিতে আগামী পাঁচ বছরে এ ধারা অব্যাহত থাকবে। শিক্ষার মান উন্নয়নে যা কিছু প্রয়োজন তার সকল কিছু করা হবে। এ ক্ষেত্রে সকলের সহযোগিতা কামনা করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
দীপু মনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বিশ্বাসের ওপর মন্ত্রিত্বের দায়িত্ব দিয়েছেন, আমরা সকলে মিলে তার বিশ্বাসের মর্যাদা দিয়ে দেশের উন্নয়নে কাজ করে যাব। মন্ত্রিত্ব পেয়ে আমাদের মধ্যে অহংকারবোধ যেন চলে না আসে।
নেতাকর্মীদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, অতি উৎসাহী হয়ে কেউ যেন এমন কোনো আচরণ না করে যাতে করে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়। মনে রাখতে হবে, দেশের উন্নয়ণের ধারা অব্যাহত রাখতে সকলকেই ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
দীপু মনি চাঁদপুর সদর উপজেলার তরপুরচন্ডী ইউনয়ন, কল্যাণপুর ইউনিয়ন, বিষ্ণুপুর ইউনিয়নসহ বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীদের সঙ্গে নির্বাচন পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সওকত ওসমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা, অতিরিক্ত পুলিশ সুপার আবু জাহেদ পারভেজ চৌধুরী, জেলা আওয়ামী লীগ সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল, সহসভাপতি জে আর ওয়াদুদ টিপু প্রমুখ।
- অবহেলিত নারীদের স্বপ্ন পূরণ করছে ‘নীলসাগর’
- স্নাতক পাসেই নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, নেই বয়সসীমা
- বদলে গেল মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- এবার সংগ্রাম ও মাতৃত্বের গল্পে দেখা যাবে পরীমনিকে
- বায়ুদূষণে ঢাকার উন্নতি, শীর্ষে লাহোর
- মস্তিষ্ককে সচল রাখতে প্রতিদিন সকালে যে ৫ কাজ করবেন
- শীতকালীন শাকসবজি চাষে ব্যস্ত বগুড়ার কৃষকরা
- অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় অর্ণব, বাংলাদেশে কী প্রভাব
- তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি
- সাংবাদিকদের নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহারের আলটিমেটাম ডিআরইউর
- জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে তারেক রহমান
- ইয়ামাল-এমবাপের হৃদয় ভেঙে ব্যালন ডি’অর কেইনের
- জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭
- সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫
- তানজিন তিশার বিরুদ্ধে তদন্তে সিআইডি
- আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- বিমানে করে আমার জন্য একজন শিউলি ফুল পাঠিয়েছেন: পরীমণি
- জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- নির্বাসন শেষে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো
- কী অদ্ভুত এই স্বাধীনতা! যে দেশে মুক্তিযোদ্ধার কবরও নিরাপদ নয়
- সাংবাদিকদের ফুল ফান্ডেড ফেলোশিপ দিচ্ছে জাতিসংঘ
- চতুর্থবার কমলো স্বর্ণের দাম, ভরিতে কমেছে ৩৩২৪ টাকা
- তানজিন তিশার বিরুদ্ধে তদন্তে সিআইডি
- জনপ্রিয়তা পাচ্ছে ‘অনিন্দিতা’র শাড়ি-গয়না
- পিএসসির সদস্য হলেন ড. শামীমা সুলতানা
- চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে নতুন ৪ বইয়ের অনুমোদন
- সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫
- হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড হলে উদ্ধার করবেন যেভাবে
- শরীরে যে ১১ লক্ষণ অবহেলা করা বিপজ্জনক
- বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস











