ঢাকা, মঙ্গলবার ০৯, জুন ২০২৬ ১৬:৩০:০৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই

কণ্ঠশিল্পী ন্যান্সি করোনায় আক্রান্ত

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৫৮ পিএম, ১৯ জানুয়ারি ২০২২ বুধবার

ফাইল ছবি

ফাইল ছবি

জনপ্রিয় কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি করোনায় আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার (১৮ জানুয়ারি) রাতে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন এই গায়িকা নিজেই।

তিনি জানান, রোববার (১৬ জানুয়ারি) রাত থেকে অসুস্থ অনুভব করছিলেন। এরপর সোমবার (১৭ জানুয়ারি) করোনা পরীক্ষা করান। মঙ্গলবার (১৮ জানুয়ারি) ফল পজিটিভ আসে।


ন্যান্সির স্বামী মহসীন, মেয়ে রোদেলা, ছোট ভাই সানি ও গৃহকর্মী সুস্থ আছেন। তাদের কারও করোনার উপসর্গ নেই।

গত বছরের আগস্টে গীতিকার মহসীন মেহেদীকে বিয়ে করেন ন্যান্সি। সম্প্রতি তৃতীয় সন্তানের মা হচ্ছেন বলে খবর জানান ন্যান্সি। তার আরও দুই সন্তান রয়েছে। তাদের নাম রোদেলা ও নায়লা।