ঢাকা, বৃহস্পতিবার ২৩, জুলাই ২০২৬ ২:৪৫:০১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ

কথা সাহিত্যিক রিজিয়া রহমান আর নেই

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৫৪ পিএম, ১৬ আগস্ট ২০১৯ শুক্রবার

একুশে পদকপ্রাপ্ত কথা সাহিত্যিক রিজিয়া রহমান মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ শুক্রবার সকালে রাজধানীর উত্তরায় নিজ বাসায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।

রিজিয়া রহমান বাংলাদেশের অন্যতম কথাসাহিত্যিক। ১৯৩৯ সালে কলকাতার ভবানীপুরে তিনি জন্ম গ্রহণ করেন। এরপর ৪৭-এর দেশভাগের পরে পরিবারের লোকজনের সাথে বাংলাদেশে চলে আসেন।

নিজের লেখনির মাধ্যমে বাংলা সাহিত্য জগতে প্রায় ছয় দশক ধরে অবদান রেখেছেন রিজিয়া রহমান। তার উল্লেখযোগ্য গল্পগ্রন্থ হলো- অগ্নিস্বাক্ষরা , নির্বাচিত গল্প, চার দশকের গল্প, দূরে কোথাও। উপন্যাস হলো- ঘর ভাঙা ঘর, উত্তর পুরুষ, রক্তের অক্ষর, বং থেকে বাংলা, অরণ্যের কাছে, অলিখিত উপাখ্যান, শিলায় শিলায় আগুন, ধবল জোত্‍স্না, সূর্য সবুজ রক্ত, একাল চিরকাল, ঝড়ের মুখোমুখি, প্রেম আমার প্রেম প্রভৃতি।

লেখালেখির স্বীকৃতি হিসেবে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারসহ অসংখ্য পুরস্কার ও সম্মাননা পেয়েছেন রিজিয়া রহমান। তিনি ১৯৭৮ সালে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন। বাংলা ভাষা ও সাহিত্যে অবদানের জন্য বাংলাদেশ সরকার চলতি বছর তাকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদকে ভূষিত করে।