কন্যা ভামিকাকে ‘বিরাট’ পুরষ্কার দিলেন কোহলী
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:১৯ পিএম, ২৩ এপ্রিল ২০২১ শুক্রবার
বিরাট কোহলী
ঠিক এই মুহূর্তের অপেক্ষায় ছিলেন বিশ্বের এক নম্বর ব্যাটসম্যান বিরাট কোহলী। কন্যা ভামিকা তার জীবনে আসার পর এই প্রথম আইপিএল-এর মঞ্চে অর্ধ শতরান করলেন ওর বাবা। তাই তো পঞ্চাশ রান পূরণ করতেই তিন মাসের ছোট্ট ভামিকার উদ্দেশে উড়ন্ত চুম্বন ছুড়ে দিলেন ‘কিং কোহলী’। আর সেটা ভিআইপি গ্যালারিতে দাঁড়িয়ে উপভোগ করলেন স্ত্রী আনুষ্কা শর্মা। সেই ভিডিও ইতিমধ্যে ভাইরাল।
দেবদত্ত পাড়িক্কল ও বিরাটের ব্যাটের উপর ভর করে বৃহস্পতিবার রাতের এই ম্যাচে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ১০ উইকেটে জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ১৭৭ রান তাড়া করতে নেমে ১৬.৩ ওভারে ১৮১ রান তুলে দেয় আরসিবি। দেবদত্ত ১০১ ও বিরাট ৭২ রানে অপরাজিত থাকেন। আর এই জয়ের ফলে চলতি প্রতিযোগিতায় পরপর চারটি ম্যাচ জিতল আরসিবি।
ইনিংসের ১৩তম ওভারের দ্বিতীয় বলে এ বারের প্রথম অর্ধ শতরান পূরণ করেন কোহলী। সতীর্থদের উদ্দেশে প্রথমে ব্যাট দেখানোর পর গ্যালারিতে বসে থাকা স্ত্রী ও কন্যার দিকে ব্যাট দেখান বিরাট। এর পরেই কোলের মেয়েকে উদ্দেশ্য করে উড়ন্ত চুম্বন ছুড়ে দেন।
চলতি আইপিএল-এ প্রথম অর্ধ শতরানের সঙ্গে আরও একটি নজির গড়লেন আরসিবি অধিনায়ক। ৩৪ বলে ৫০ করার সময় এই প্রতিযোগিতায় ৬ হাজার রান পূরণ করার নজিরও গড়ে ফেললেন তিনি।
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- রেকর্ড গড়া জয়ে বিশ্বকাপ অভিযান শুরু বাংলাদেশের
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১০ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে











