ঢাকা, বৃহস্পতিবার ২২, অক্টোবর ২০২৬ ২০:৫৭:১৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু দেশের বাজারে ফের সোনার দামে পতন আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি! বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি

কন্যা সন্তানের বাবা হলেন এনামুল হক বিজয়

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:১৩ পিএম, ১১ মে ২০২০ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

প্রথমবার বাবা হয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে ওপেনার এনামুল হক বিজয়। রোববার রাজধানীর স্কয়ার হাসপাতালে দুপুর ১২টার দিকে জন্ম নেয় বিজয়-ফারিয়ার প্রথম কন্যা সন্তান।সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিষয়টি নিজেই জানিয়েছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান বিজয়।

ফেসবুক স্ট্যাটাসে বিজয় লিখেছেন, ‘জীবনটা আগে কখনও এতটা সুন্দর লাগেনি, মিনিট খানেক আগে প্রথমবারের মতো তোমার নিষ্পাপ মুখখানি দেখলাম। তোমার ছোট ছোট হাতের আঙুল, নিখুঁত দশটি পায়ের আঙুল, দেখলেই আদর করতে ইচ্ছে করে। কি অপরূপ, আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারছি না! আমার জীবনে তুমি সর্বশক্তিমান আল্লাহর আশীর্বাদ ও অমূল্য উপহার। তুমি আমার থেকে এসেছো! আমার ছোট্ট আম্মুটা! আমার সুন্দরী পরী! আমার অপরূপ রাজকন্যা! মাশাআল্লাহ।’

‘কেমন আছেন সবাই! আলহামদুলিল্লাহ, আমি আজ বাবা হয়েছি! আমরা আজ বাবা-মা হলাম!! সদ্য জন্ম নেয়া আমাদের ‘বেবি গার্ল’-এর জন্য আপনারা সবাই দোয়া ও ভালোবাসা দেবেন।’

২০১৮ সালের ২৯ জুন দীর্ঘদিনের বান্ধবী ফারিয়া ইরার সঙ্গে দ্বিতীয় ইনিংস শুরু করেন বিজয়।

-জেডসি