কবরস্থানে নেয়ার পর জানা গেল কন্যাশিশুটি জীবিত
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:৫৪ পিএম, ১৬ অক্টোবর ২০২০ শুক্রবার
কবরস্থানে নেয়ার পর জানা গেল কন্যাশিশুটি জীবিত
হাসপাতালে স্বাভাবিকভাবেই একটি কন্যাশিশুর জন্ম দেন শাহিনুর বেগম (২৭)। তবে নবজাতককে জন্মের পরই মৃত ঘোষণা করেন চিকিৎসক। মৃত্যুর সনদসহ প্যাকেটে করে শিশুটিকে অভিভাবকের হাতে তুলে দেওয়া হয়। পরে ‘মৃতদেহ’ দাফনের জন্য কবরস্থানে নিয়ে গেলে হঠাৎ তা নড়ে উঠে। শিশুটি জীবিত বুঝতে পেরে পুনরায় হাসপাতালে নিয়ে যান অভিভাবকরা।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আজ শুক্রবার সকালে এমন ঘটনা ঘটে। নবজাতকের বাবা ইয়াছিন পেশায় বাসচালক। তার বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার মালঙ্গা গ্রামে। পরিবার নিয়ে ঢাকায় তুরাগ ধউর নিসাতনগর এলাকায় থাকেন।
জানা গেছে, গত বুধবার শাহিনুর বেগমকে ঢামেকের গাইনি বিভাগের ২১২ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন ইয়াসিন। চিকিৎসকরা জানান, শাহিনুরের প্রেসার হাই। চিকিৎসকদের পরামর্শে ওইদিন রাতেই তাকে লেবার রুমে স্থানান্তর করা হয়। পরে তাকে ১১০ নম্বর ওয়ার্ডে রাখা হয়। সেখানে দুদিন চেষ্টার পর আজ ভোর পৌনে ৫টার দিকে কন্যা সন্তানের জন্ম দেন শাহিনুর।
চিকিৎসকরা জানান, শিশুটি মৃত। মায়ের পেট থেকেই মৃত অবস্থায় তার জন্ম হয়েছে। পরে নিয়মানুযায়ী মৃত্যুর সনদও দেওয়া হয়।
শিশুটির বাবা ইয়াছিন বলেন, ‘মৃতদেহ ভেবে আজিমপুর কবরস্থানে নিয়ে যাই। এ সময়ই হঠাৎ নড়ে ওঠে কোলের সন্তান। বিষয়টি বিশ্বাস করতে পারছিলাম না। আশপাশের লোকজনও তা দেখেন। তারা বলেন, সন্তান জীবিত। পরে দ্রুত আবারও হাসপাতালে নিয়ে আসি।
তিনি বলেন, ‘ঘটনাটি দ্রুত হাসপাতালে ছড়িয়ে পরে। এতে পুনরায় ভর্তির জন্য কোনো বেগ পোহাতে হয়নি। তাকে নবজাতক ইউনিটের আইসিইতে নেওয়া হয়েছে।’
ইয়াছিন আরও বলেন, ‘হাসপাতাল থেকে যে সনদ দেওয়া হয়েছিল তা আবার নিয়ে গেছেন চিকিৎসকরা। এটি আমার দ্বিতীয় সন্তান। ইসরাত জাহান (১০) নামে তার আরেকটি একটি সন্তান আছে।’
ঘটনাটির সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া। তিনি বলেন, ‘শিশুটিকে পুনরায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
এ বিষয়ে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম নাসির উদ্দিন বলেন, ‘নবজাতকটি জীবিত আছে, ভালো আছে। তাকে ভর্তি রাখা হয়েছে। আমরা তদন্ত কমিটি গঠন করে কেন এমনটি হয়েছে তা খুঁজে দেখব।’
- টাঙ্গাইলে ট্রেনের ধাক্কায় নারী-শিশুসহ একই পরিবারের ৫ জন নিহত
- ছোট গল্প : নিঃশব্দ শহরে এক অদ্ভূত ফড়িং
- সবাক সিনেমার প্রথম কণ্ঠশিল্পী মাহবুবা রহমান আর নেই
- রঙবেরঙের ফড়িং—ডানায় ভর করে রঙিন স্বপ্ন
- দেড় ঘণ্টা আকাশে চক্কর, অল্পের জন্য রক্ষা মমতার বিমান
- বসন্তে রঙিন বাংলার প্রকৃতি—ফুলের মেলায় সাজে দেশ
- রাজধানীর আকাশ আজ মেঘলা, বৃষ্টির সম্ভাবনা
- ঢাকা বিমানবন্দরে ২৮ দিনে ৭৯৭টি ফ্লাইট বাতিল
- বাংলাদেশ টেলিভিশনে আজ রাত ৮টায় আবার ঈদের ইত্যাদি
- রাজধানীতে সর্দি-কাশি-জ্বরের প্রকোপ
- দেশের বাজারে টানা তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম
- শপথ নিলেন নেপালের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ
- ইইউ বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি কমল ২৫%
- দুপুরের মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- ঈদযাত্রার ১২ দিনে প্রাণ গেল ২৪১ জনের
- মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ
- দৌলতদিয়ায় বাস নদীতে, নারী ও শিশুসহ ১৫ লাশ উদ্ধার
- ২৫ মার্চের কাল রাত: রক্তে লেখা এক ইতিহাস
- সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে বধ্যভূমি
- কর্মক্ষেত্রে ১৫% সাংবাদিক যৌন হয়রানির শিকার: জরিপ
- মোমবাতি জ্বেলে কালরাতের শহীদদের স্মরণ
- বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন
- বাংলাদেশের স্বাধীনতা দিবসে ভারতের রাষ্ট্রপতির শুভেচ্ছা
- ২৬ মার্চ আমাদের জাতীয় জীবনের এক গৌরবময় দিন: প্রধানমন্ত্রী
- স্বাধীনতা দিবসে টিভি ও সাংস্কৃতিক অঙ্গনে নানা আয়োজন
- অপারেশন ইন্টারকন্টিনেন্টাল: ‘হিট অ্যান্ড রান’
- ভারতের অন্ধ্রপ্রদেশে বাস-লরি সংঘর্ষে নিহত ১৩
- সীতাকুণ্ডে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেসে আগুন
- চট্টলা এক্সপ্রেসে অগ্নিকাণ্ড: আড়াই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক
- স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা



