কবরে শুয়ে আছেন ৭ স্বজন, শোকের মাতম পরিবারজুড়ে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:০৭ পিএম, ৭ আগস্ট ২০২৫ বৃহস্পতিবার
কবরে শুয়ে আছেন ৭ স্বজন, শোকের মাতম পরিবারজুড়ে
নোয়াখালীর সেই পরিবারটির শোক কমছে না। একই সাথে পরিবারের ৭ সদস্যকে হারিয়ে শোকে দিশেহারা সকলে। ওমান থেকে আসা ছেলে বাহার উদ্দিনকে বিমানবন্দর থেকে আনার সময় মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খালে পড়ে মা মোরশেদা বেগমসহ (৫০) পরিবারের ৭ সদস্য নিহত হয়েছেন।
এর মধ্যে মোরশেদাসহ তিন নাতনি মীম আক্তার (২), রেশমা আক্তার (৯), লামিয়া ইসলাম (৮) এবং দুই পুত্রবধূ কবিতা আক্তার (২৪) ও লাবনী আক্তার (২৫) পাশাপাশি কবরে শুয়ে আছেন। অপর নিহত মোরশেদার মা ফয়জুন নেছাকে (৭০) তার বাড়ি হাজিরপাড়া গ্রামের বাড়িতে দাফন করা হয়। দাফন হয়ে গেলেও স্বজনদের আহাজারি থেমে নেই।
আজ বৃহস্পতিবার সকালে সরেজমিনে লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের চৌপল্লী এলাকায় কাশারি বাড়িতে গেলে করবস্থানের পাশে কয়েকজনকে দাঁড়িয়ে কান্নাকাটি করতে দেখা যায়। এর মধ্যে নিহত কবিতার বড় বোন লিপি আক্তারকে কান্না করতে করতে আদরের বোনসহ ভাগ্নি মীমকে ডাকাডাকি করতে দেখা যায়।
একই দৃশ্য দেখা যায় নিহত লাবনীর ঘরে গেলে। লাবনী ও নাতনি লামিয়ার শোকে কাতর হয়ে রয়েছেন নানী সেলিনা বেগম ও নানা নুরুল ইসলামসহ স্বজনরা। কান্না করতে করতে ভেঙে পড়েছেন তারা। তাদের মেয়েও আর জীবিত হবে না, নাতনিকেও আর কোলে নিয়ে আদর করতে পারবে না, মেয়ে-নাতনিকে দেখতে এ বাড়িতেও তাদের আর আসা হবে না বলে কেঁদেই যাচ্ছেন তারা।
সকালে লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের চৌপল্লী এলাকায় কাশারি বাড়িতে গেলে পারিবারিক কবরস্থানে তাদের কবরগুলো দেখা যায়। গতকাল বুধবার বাদ আছর স্থানীয় উত্তর জয়পুর জয়তারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে নিহত ৭ জনের জানাজা একসঙ্গে অনুষ্ঠিত হয়। পরে ফয়জুন নেছার মরদেহ ফ্রিজিং ভ্যানে করে তার বাড়ি হাজিরপাড়া নিয়ে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে বলে জানিয়েছেন স্বজনরা।
এদিকে বুধবার ভোরে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলাইয়ারপুর ইউনিয়নের চন্দ্রগঞ্জ পূর্ব বাজারের অদূরে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস সড়কের পাশে খালে ফেলে পালিয়ে যান চালক।
তবে গাড়ির মালিক রাসেল এসে ভুক্তভোগী পরিবারের সঙ্গে কথা বলেছেন। তিনি চালকের সম্পর্কে বিস্তারিত কোনো কিছুই বলেননি বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। তবে চালককে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন বেঁচে ফেরা গৃহকর্তা আব্দুর রহিমসহ স্বজনরা।
খোঁজ নিয়ে জানা গেছে, অভিযুক্ত চালকের নাম আকবর হোসেন (২৪)। তিনি সদর উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের হাসানপুর গ্রামের মৃত ফয়েজ আহমেদের ছেলে।
আব্দুর রহিম জানান, চালকের ঘুমের কারণেই এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে। তার কারণেই একসঙ্গে পরিবারের ৭ জনকে হারাতে হয়েছে। একদিন পার হয়ে গেলো, এখন পর্যন্ত পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারেনি।
তিনি বলেন, ‘আমরা তাকে ছেড়ে দেবো না। তার বিরুদ্ধে মামলা করব। আমার দুই ছেলে রুবেল ও রনি আজ (বুধবার) বিদেশ থেকে আসবে। তারা আসলেই মামলা করা হবে।’
বেঁচে ফেরা বাহার, আব্দুর রহিম ও ইস্কান্দার মির্জা জানান, আড়াই বছর পর ওমান থেকে দেশে আসেন প্রবাসী বাহার। তাকে আনতে মঙ্গলবার, ৫ আগস্ট রাতে পরিবারে ১১ সদস্য মাইক্রোবাসযোগে রাজধানীতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান। সেখান থেকে বাহারকে নিয়ে ফেরার পথে ঘটনাস্থল পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি প্রায় ৩০ মিটার গভীর খালে পড়ে যায়।
এ ঘটনায় পানিতে ডুবে ৩ শিশুসহ ৪ নারী মারা যান। সেখান থেকে বেঁচে ফেরেন প্রবাসী বাহার, তার বাবা আব্দুর রহিম, শ্বশুর ইস্কান্দার মীর্জা, ভাবি সুইটি আক্তার ও শ্যালক রিয়াজ হোসেন।
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন বলেন, ‘চালক আকবর ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন। তাকে আটকের জন্য চেষ্টা চলছে। পরিবারের পক্ষ থেকে মামলা করা হবে। পরিবার মামলা না করলে আমরা মামলা করব।’
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- রামিসা হত্যা মামলা: আত্মপক্ষ সমর্থন শেষ, যুক্তিতর্ক কাল
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না







