কবিতা: ঈশ্বরের কান্না আমি দেখেছি
অনিল সেন | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০৪ এএম, ২৪ ডিসেম্বর ২০২১ শুক্রবার
অনিল সেন
কবিতা: ঈশ্বরের কান্না আমি দেখেছি
অনিল সেন
ঈশ্বরের কান্না আমি দেখেছি
পূজার নৈবদ্যে
নামাজের সিজদায়
আমি দেখেছি
গীর্জায় প্রার্থনা সংগীতে
কঠিন চিবর দান উৎসবে
সৃষ্টির কষ্টে।
ঈশ্বরের কান্না আমি দেখেছি
নবজাতকের চাহনিতে
সন্তান হারা মায়ের বুকফাটা কান্নায়
আমি দেখেছি
শতায়ু মানবের মৃত্যুর যন্ত্রণায়
অভাবে ক্ষয়ে যাওয়া স্বভাবে
অসহনীয় যাতনায়।
ঈশ্বরের কান্না আমি দেখেছি
সদ্য বীজ হতে গজানো দুটি পাতায়
প্রিয়া বিরহে ব্যাথাতুর প্রাণে
আমি দেখেছি
আগ্নেয়গিরির অগ্নুৎপাতে
ভূমিকম্পে মিশে যাওয়া জনপদে
সৃষ্টির অবজ্ঞায়।
ঈশ্বরের কান্না আমি দেখেছি
কালবৈশাখীর তান্ডবলীলায়
সমুদ্রের প্রমত্ত ঘূর্ণিঝড়ে
আমি দেখেছি
পৃথিবীর সকল হাসি কান্নায়
শিশু যৌন নিপীড়নে
মনুষ্যত্বহীনতায়।
ঈশ্বরের কান্না আমি দেখেছি
রবীঠাকুরের নিমগ্ন চোখে
নজরুলের বিদ্রোহী চেতনায়
আমি দেখেছি
আইনস্টাইনের মস্তিষ্কের অনুরনে
সূর্যোদয়ে প্রথম আলোতে
সৃষ্টির প্রথম সৃষ্টিতে।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০




