কবিতা # করোনাসুন্দরী
আইরীন নিয়াজী মান্না | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:০৮ এএম, ২৪ মে ২০২০ রবিবার
কবিতা # করোনাসুন্দরী : আইরীন নিয়াজী মান্না
এই নগরে এখনো পাখি ডাকে,
ফুল ফোটে। বাতাসেরা গেয়ে যায় মুক্তির গান।
নির্জন ফুটপাতে পড়ে থাকে লাশ। এখানে মধ্য দুপুরে
নেমে আসে রাতের নির্জনতা।
ছায়াভূত ছুটে বেড়ায় নগরের এপ্রান্ত থেকে ওপ্রান্তে!
অদৃশ্য শত্রুর ভয়ে এলোমেলো
হয়ে যায় জীবনের গল্প!
পিচঢালা কালো পথ পড়ে থাকে একা।
চাকার শব্দে বিষন্নতা; একাকিত্বের বেদনা।
নি:সঙ্গতা মিশে থাকে নগরের শরীরে।
এই নগরের বাড়িগুলো যেন এক একটি বন্দিশিবির।
বাতাসে ঘুরে বেড়ায় মৃত্যুর বারতা। গ্রীলের ফাকে দেখা
যায় আতঙ্কিত বৃদ্ধার ঘোলা চোখ।
করোনাসুন্দরী কুঁড়ে কুঁড়ে খায় যুবকের হৃদপিন্ড।
এই নগরে এখনো পাখি ডাকে, ফুল ফোটে।
অভিমানী রোদ গলি দিয়ে চলে যায়।
ফুটপাতে কেঁদে ওঠে ক্ষুধার্ত শিশু, খাবারের পাত
শূন্য পড়ে থাকে।
মৃত্যুরা কিলবিল করে বস্তির খুঁপড়িঘরে।
অচেনা শত্রুর ভয়ে দূর আকাশে কি যেন
খুঁজে ফেরে বৃদ্ধ বাবা।
এই নগরে হঠাৎ হানা দেয় মৃত্যুদূত। কাঁন্নার রোল পড়ে
থেকে থেকে।
আপনজনের পাশে দাঁড়াতে পারে না সদ্য বিধবা। ভ্যানের
তক্তকাঠের ওপর পরে থাকে নিথর দেহ।
এলোমেলো হয়ে যায় বর্ণমালা।
কষ্টরা দানা বাঁধে কিশোরীর বুকে।
এই নগরে তবুও পাখি ডাকে; ফুল ফোটে। গান গেয়ে
চলে যায় দোয়েলের ঝাঁক।
এই নগরে করোনাসুন্দরী কুঁড়ে কুঁড়ে খায় যুবকের হৃদপিন্ড।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০




