কবে বিয়ে করবেন রোনালদো-জর্জিনা, কোথায় হবে অনুষ্ঠান
ক্রীড়া ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:১৮ এএম, ২৬ নভেম্বর ২০২৫ বুধবার
ছবি: সংগৃহীত
দীর্ঘদিনের সঙ্গিনী জর্জিনা রদ্রিগেজকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন গত আগস্ট মাসেই। তবে ক্রিস্টিয়ানো রোনালদো কবে বিয়ে করবেন জর্জিনাকে, সেটা তখন জানা যায়নি। এবার জানা গেল, ২০২৬ বিশ্বকাপ শেষে আগামী গ্রীষ্মেই বিয়ের বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন দুজন।
২০১৬ সাল থেকে একসঙ্গে আছেন কিংবদন্তি পর্তুগিজ ফুটবলার রোনালদো ও জর্জিনা রদ্রিগেজ। ৯ বছরের পথচলায় এখন তাঁদের পরিবারে পাঁচ সন্তান। অবশেষে গত আগস্টে রোনালদো বিয়ের প্রস্তাব দেন জর্জিনাকে। সামাজিক যোগাযোগমাধ্যমে জর্জিনা বাগ্দানের আংটির ছবি প্রকাশ করে লিখেছিলেন, ‘হ্যাঁ, আমি রাজি। এই জীবনে, সব জীবনেই।’
পর্তুগিজ দৈনিক জর্নাল দা মাদেইরা জানিয়েছে, ২০২৬ সালের গ্রীষ্মে মাদেইরা দ্বীপে খ্রিষ্টধর্মীয় রীতি অনুযায়ী হবে দুজনের বিয়ে। বিশ্বকাপ শেষে অনুষ্ঠান হবে ফুনচাল ক্যাথেড্রালে।
আর অভ্যর্থনা হবে মাদেইরার বিলাসবহুল এক হোটেলে। হোটেলটির অবস্থানও রোনালদোর কাছে স্মৃতিময়। সেখান থেকে মাত্র দেড় মাইল দূরে এক হাসপাতালে তাঁর জন্ম। আর তিন মাইল দূরে নাসিওনাল দা মাদেইরার মাঠ, যে ক্লাবে কৈশোরে খেলতেন রোনালদো।
সম্প্রতি ‘পিয়ার্স মর্গান আনসেন্সরড’-এ দেওয়া সাক্ষাৎকারে রোনালদো বলেছেন, তিনি খুব একটা রোমান্টিক মানুষ নন।
প্রস্তাব দেওয়ার পুরো ঘটনাই তিনি বর্ণনা করেছেন, ‘রাত তখন একটা। মেয়েরা ঘুমিয়ে। এক বন্ধু আংটিটি দিল জিওকে (জর্জিনা) দেওয়ার জন্য। আমি আংটি দিচ্ছি, হঠাৎ দুই ছেলে এসে বলল, “ড্যাড, তুমি মাকে আংটি দেবে, সঙ্গে বিয়ের প্রস্তাবও।” তখনই মনে হলো, এটাই সঠিক সময়। আমি জানতাম একদিন (বিয়ের প্রস্তাব) করব, কিন্তু সেদিনই করার পরিকল্পনা ছিল না। ছেলেমেয়েরা বলল, বন্ধুরা ভিডিও করছিল, তাই করলাম। হাঁটু গেড়ে বসিনি; কারণ, প্রস্তুত ছিলাম না। তবে মুহূর্তটা ছিল সুন্দর। ছোট্ট একটা বক্তব্য দিয়েছিলাম। আমি ফুল দিয়ে ঘর ভরানো মানুষ নই, তবে আমার মতো করে আমি রোমান্টিক। জানতাম, সে-ই আমার জীবনের নারী।’
ফুটবলের প্রথম বিলিয়নিয়ার খেলোয়াড় রোনালদো জর্জিনার জন্য আংটি কিনতেও খরচ করেছেন বিশাল অর্থ। ব্রিটিশ এনগেজমেন্ট রিং বিশেষজ্ঞ লরা টেলর জানিয়েছেন, জর্জিনার হীরকখচিত আংটিটির মূল্য প্রায় ১৫ লাখ পাউন্ড।
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- রামিসা হত্যা মামলা: আত্মপক্ষ সমর্থন শেষ, যুক্তিতর্ক কাল
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না











