কমতে পারে ঢাকার তাপমাত্রা, বাড়বে শীত
নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:০৭ এএম, ১২ জানুয়ারি ২০২৩ বৃহস্পতিবার
ফাইল ছবি
ঢাকার তাপমাত্রা বুধবারের তুলনায় আজ কিছুটা কমেছে। গত ২৪ ঘণ্টায় ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস, যা গতকাল ছিল ১৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। গতকালের চেয়ে আবারও কনকনে শীতের আমেজ পাচ্ছে নগরবাসী।
আবহাওয়া অধিদপ্তর জানায়, আগামীকাল ঢাকার তাপমাত্রা আরও খানিকটা কমতে পারে। তবে দিনের বেলায় সূর্যের তেজ অব্যাহত থাকে তাহলে তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, বুধবার (১১ জানুয়ারি) ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ দশমিক ২ যা কদিন আগেও ১৮ তে গিয়ে নেমেছিল। এদিকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ৩, যা গত পরশুও ছিল ১২ ডিগ্রিতে।
এদিকে গত ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল রাজশাহী ও ঈশ্বরদীতে ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। যা গতকাল ছিল তেঁতুলিয়ায় ৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া এখনও দেশের ১৭ অঞ্চলের তাপমাত্রা ১০ ডিগ্রির মধ্যেই আছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এরমধ্যে বগুড়ায় ৯, চুয়াডাঙ্গা, দিনাজপুর, সৈয়দপুর ও বদলগাছিতে ৮, তেঁতুলিয়ায় ৮ দশমিক ১, রাজারহাটে ৮ দশমিক ৪, রংপুরে ৮ দশমিক ৫, তাড়াশে ৮ দশমিক ৮, ডিমলায় ৯, যশোরে ৯ দশমিক ৬, কুমারখালিতে ১০ দশমিক ২, বরিশাল ও টাঙ্গাইলে ১০ দশমিক ৫, ফরিদপুরে ১০ দশমিক ৬, ভোলায় ১০ দশমিক ৮, শ্রীমঙ্গলে ১০ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
আজ যশোর ও চুয়াডাঙ্গা জেলাসহ রাজশাহী ও রংপুর বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। আর সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা








