কমনওয়েলথ নারী ক্রিকেট: দিনক্ষণ জেনে নিন
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২২ এএম, ১৩ নভেম্বর ২০২১ শনিবার
ফাইল ছবি।
২০২২ সালের বার্মিংহাম কমনওয়েলথ গেমসে প্রথমবার অন্তর্ভুক্ত করা হচ্ছে টি-২০ ক্রিকেট ইভেন্ট। ঘোষিত হল কমনওয়েলথ গেমস ক্রিকেটের ক্রীড়াসূচি। ২৯ জুলাই ইভেন্টের উদ্বোধনী ম্যাচে মাঠে নামছে ভারতের নারী ক্রিকেট দল। প্রথম ম্যাচে হরমনপ্রীতদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। টুর্নামেন্টের ফাইনাল অর্থাৎ গোল্ড মেডেল ম্যাচটি অনুষ্ঠিত হবে ৭ আগস্ট।
ভারত কমনওয়েলথ ক্রিকেটের এ-গ্রুপে রয়েছে। অস্ট্রেলিয়া ছাড়াও এ-গ্রুপে ভারত মাঠে নামবে বার্বাডোজ ও চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে। বি-গ্রুপে রয়েছে নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। বি-গ্রুপের চতুর্থ দলের নাম জানানো হয়নি এখনও।
ভারত ৩১ জুলাই মাঠে নামবে পাকিস্তানের বিরুদ্ধে। ৩ আগস্ট হরমনপ্রীতরা মুখোমুখি হবেন বার্বাডোজের। টুর্নামেন্টের ২টি সেমিফাইনাল ম্যাচ আয়োজিত হবে ৬ আগস্ট। ৭ তারিখ ফাইনালের আগে অনুষ্ঠিত হবে ব্রোঞ্জ মেডেল ম্যাচ।
টুর্নামেন্টের সব ম্যাচগুলি অনুষ্ঠিত হবে এজবাস্টনে। উল্লেখ্য, এই প্রথমবার কমনওয়েলথ গেমসে মেয়েদের টি-২০ ক্রিকেট অনুষ্ঠিত হবে। আয়োজক ইংল্যান্ড গ্রুপ লিগের তিনটি ম্যাচ খেলবে যথাক্রমে ৩০ জুলাই (কোয়ালিফায়ার), ২ আগস্ট (দক্ষিণ আফ্রিকা) ও ৪ আগস্ট (নিউজিল্যান্ড)।
কমনওয়েলথ গেমসে ভারতের সূচি:-
২৯ জুলাই, শুক্রবার: বনাম অস্ট্রেলিয়া (বিকাল ৪টে ৩০)
৩১ জুলাই, রবিবার: বনাম পাকিস্তান (বিকাল ৪টে ৩০)
৩ আগস্ট, বুধবার: বনাম বার্বাডোজ (রাত ১১টা ৩০)
আইসিসির চিফ এক্সিকিউটিভ জিওফ অ্যালার্ডিস বলেন-শেষ কয়েক বছরে নারী ক্রিকেটের অভাবনীয় প্রসার ঘটেছে। কমনওয়েলথ গেমস সেই যাত্রাপথের গুরুত্বপূর্ণ মাইলস্টোন। আজকের সূচি ক্রিকেট অনুরাগীদের উৎসাহ অনেকটাই বাড়িয়ে দেবে। উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালিস্ট দুই দল। আমরা জানি এজবাস্টন এই ম্যাচের উপযুক্ত মঞ্চ প্রদান করতে পারবে। আইসিসির তরফ থেকে কমনওয়েলথ গেমস কতৃপক্ষকে ধন্যবাদ। তারা গুরুত্বপূর্ণ সমর্থন জুগিয়েছে। ২০২২ বার্মিংহামে উত্তেজনাপূর্ণ ক্রিকেট ম্যাচ দেখবার জন্যে মুখিয়ে রইলাম।
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ
- আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ





