ঢাকা, শুক্রবার ২৪, জুলাই ২০২৬ ২১:০২:৩৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি

কমল বয়স, শ্রাবন্তীকে দেখে চেনা দায়!

বিনোদন ডেস্কঃ | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:৫৮ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২৩ রবিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায়। যিনি সামাজিক মাধ্যমে হামেশাই তাঁর ব্যক্তিগত জীবনের কারণে ট্রোলের মুখে পড়েন। তবে এবার কি একটু বেশী প্রসংসা কুড়াচ্ছেন?

একের পর এক নিজের রূপের আলো ছড়িয়েই যাচ্ছেন শ্রাবন্তী। লুক চেঞ্জ করে ভক্তদের নতুন নতুন চমক দেন এই অভিনেত্রী। নিজেকে নতুন করে মেলে ধরার কৌশল যেন থামছেই না।

তার লম্বা চুল কেটে একেবারে পাল্টে দিয়েছেন তার চেহারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে দিচ্ছেন একের পর এক ছবিও। শ্রাবন্তীকে এই নতুন লুক দিয়েছেন টলিউডের হেয়ার স্টাইলিস্ট জলি চন্দা।

শ্রাবন্তীর এই নতুন লুক দেখে তার ভক্তদের মধ্যে অনেকেই লিখেছেন, নায়িকাকে একেবারে মায়ার বাঁধন ছবির ছোট্ট শ্রাবন্তী মনে হচ্ছে। কেউ কেউ আবার সমালোচনাও করেছেন। তবে একটি কথা সবাই স্বীকার করেছেন, শ্রাবন্তীকে দেখে চেনা দায়!

উল্লেখ্য, গত ২০ জানুয়ারি মুক্তি পেয়েছে কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত নতুন বাংলা সিনেমা কাবেরী অন্তর্ধান। এই ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়।