ঢাকা, শুক্রবার ১৩, ফেব্রুয়ারি ২০২৬ ৭:৩৩:৪৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ভোটগ্রহণ শেষ, এবার অপেক্ষা ফলাফলের নারী ভোটারদের পদচারণায় মুখর ভোটকেন্দ্র রাজধানীসহ সারা দেশে ভোটগ্রহণ চলছে দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ভোট দিয়ে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী তারেক রহমান

কমলনগরে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০২:৪৫ পিএম, ২২ জুলাই ২০১৮ রবিবার

লক্ষ্মীপুরের কমলনগরে পুকুর থেকে শাহাদাত হোসেন (৯) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার  সকাল ১১টার দিকে উপজেলার চর ফলকন ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের  জাহাঙ্গীরের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 



শাহাদাত চর ফলকন গ্রামের সাইফুল ইসলাম আনোয়ারের ছেলে। স্বজনরা জানান, গতকাল শুক্রবার সকাল ১০টার শাহাদত বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিলোনা। শনিবার সকালে প্রতিবেশীর পুকুরে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।



কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আলমগীর হোসেন জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে পানিতে পড়ে শিশুটির মৃত্যু হয়েছে। তবুও মৃত্যুর প্রকৃত কারণ নির্নয়ের জন্য মরদেহ লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।