ঢাকা, শুক্রবার ২৩, অক্টোবর ২০২৬ ২৩:৩৯:৪০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই

কমলা হ্যারিস ও জাকারবার্গের ওপর রাশিয়ার নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৩২ এএম, ২২ এপ্রিল ২০২২ শুক্রবার

ফাইল ছবি

ফাইল ছবি

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার পাল্টা জবাবে এবার যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিস এবং ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গসহ ২৭ গুরুত্বপূর্ণ ব্যক্তির ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে মস্কো।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বৃহস্পতিবার (২১ এপ্রিল) আলজাজিরার লাইভ আপডেটে এ তথ্য জানানো হয়।

মস্কোর এমন পদক্ষেপে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এ ছাড়া কানাডার ৬১ জন কর্মকর্তা, সাংবাদিক, সামরিক বিশেষজ্ঞের ওপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বলে জানিয়েছে আলজাজিরা।

এর আগে ইউক্রেনে হামলার জেরে রুশ প্রেসিডেন্ট পুতিন, দেশটির সামরিক ব্যক্তি, ধন কুবেরদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এ ছাড়া সম্প্রতি পুতিনের মেয়েদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে কানাডার সরকার। সূত্র: আল জাজিরা।