কমলাপুর-সদরঘাটে ঢাকামুখী মানুষের ঢল
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০৮ পিএম, ১৬ জুলাই ২০২২ শনিবার
ফাইল ছবি
প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপন শেষে জীবন-জীবিকার তাগিদে রাজধানীতে ফিরছে মানুষ।গেল সপ্তাহে ঈদের ছুটি শেষ হলেও অনেকেই ফেরেননি রাজধানীতে। কাল থেকে শুরু হচ্ছে পুরোপুরি কর্মযুদ্ধ। অফিস, আদালত, গার্মেন্টস, কলকারখানাসহ সব প্রতিষ্ঠানই চলবে স্বাভাবিক গতিতে। রাজধানী ফিরে পাবে চিরচেনা রূপ। তাই ট্রেন, বাস, লঞ্চে ঢাকা ফেরা মানুষের প্রচণ্ড রকমের চাপ রয়েছে।
সরকারি চাকরিজীবীরা কর্মস্থলে যোগ দেবে রোববার থেকে। আর বেসরকারি চাকরিজীবীদের অনেকেই কাজে যোগ দেবেন শনিবার।
শনিবার সকালে কমলাপুর স্টেশনে দেখা গেছে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রতিটি ট্রেনেই ছিল যাত্রীদের ভিড়।
ট্রেনের আসন না পেয়ে অনেকেই দাঁড়িয়ে এসেছেন।ব্রাহ্মণবাড়িয়ার আঁখাউড়া থেকে তিতাস ট্রেনে আসা কয়েকজন যাত্রী জানান, ট্রেনে প্রচুর ভিড় ছিল। তাছাড়া গরমে অতিষ্ঠ হয়ে উঠে যাত্রীরা। ভিড়ের কারণে পকেটমারদের কবলে পড়ে অনেকেই মোবাইল মানিব্যাগ হারিয়েছেন।
খোঁজ নিয়ে দেখা গেছে, নীলসাগর এক্সপ্রেস ট্রেনের শিডিউল বিপর্যয় দেখা দিয়েছে।ট্রেনটির সকাল ৬টা ৪০ মিনিটে কমলাপুর ছাড়ার কথা থাকলেও এ রিপোর্ট লিখা পর্যন্ত ১০টায়ও পৌঁছায়নি কমলাপুর স্টেশনে।
কমলাপুর রেলওয়ে স্টেশনের ম্যানেজার মাসুদ সারওয়ার জানান, জয়পুরহাটে একতা এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হয়েছে। সেটির কারণে নীলসাগর এক্সপ্রেস দেরি হচ্ছে।’
এদিকে সদরঘাট লঞ্চ টার্মিনালেও ছিল ঢাকামুখী মানুষের ভিড়।শনিবার সকাল ৮টা পর্যন্ত ৭৫টি লঞ্চ ভিড়েছে সদরঘাটে।সকাল থেকেই দেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে আসতে থাকে মানুষ।
- ৯ তলা থেকে লাফ দিয়ে ৩ বোনের আত্মহত্যা
- সমঅধিকার প্রতিষ্ঠা করাই বিএনপির লক্ষ্য: ডা. জুবাইদা
- নেপালকে ৪-০ গোলে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ
- কবির বিদায় এবং একজন রিপোর্টারের স্মৃতি
- শিশু-কিশোরদের জন্য কতটা নিরাপদ ডিজিটাল দুনিয়া?
- সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞা আনছে স্পেন-গ্রিস
- ফেসবুক ও জিমেইলের ১৪৯ মিলিয়নের বেশি তথ্য ফাঁস
- কারাবাও কাপ: চেলসিকে ফের হারিয়ে ফাইনালে আর্সেনাল
- রাজধানীতে গাছে গাছে আমের মুকুল
- প্রধানমন্ত্রী পদে এগিয়ে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট
- গাজা গণহত্যা: ফ্রান্সে দুই ইসরায়েলি নারীর গ্রেপ্তারি পরোয়ানা
- আজ ‘খুবই অস্বাস্থ্যকর’ ঢাকার বায়ু
- আজ বুধবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
- ২০৩০ সালের মধ্যে ৫৪ লাখ শিশুর মৃত্যুঝুঁকি: গবেষণা সতর্কবার্তা
- জিন বহনের নয়া পদ্ধতি আবিষ্কার চীনা বিজ্ঞানীদের
- জিন বহনের নয়া পদ্ধতি আবিষ্কার চীনা বিজ্ঞানীদের
- রমজানে কম দামে মাংস, মুরগি, ডিম ও দুধ বিক্রি করবে সরকার
- পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন কারাবন্দিরা
- ফের স্বর্ণের দামে বড় লাফ, কত বাড়লো দাম?
- ভারতকে হারিয়ে ফাইনালের পথে বাংলাদেশ
- কোস্টারিকা প্রেসিডেন্ট হিসেবে বেছে নিল লরাকে
- নির্বাচনের আগে: স্লোগানের রাজনীতি ও জনমনের ভাষা
- র্যাবের নাম বদলে হচ্ছে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’
- চালকদের বদঅভ্যাসেই শব্দদূষণ বাড়ছে: রিজওয়ানা
- ২০৩০ সালের মধ্যে ৫৪ লাখ শিশুর মৃত্যুঝুঁকি: গবেষণা সতর্কবার্তা
- শবে বরাত: ক্ষমা, প্রার্থনা ও আত্মশুদ্ধির রজনী
- পবিত্র শবে বরাত আজ
- ৪৭ বছর ধরে শিশুদের জন্য কাজ করছে সুরভী: জাইমা
- আজ মঙ্গলবার ঢাকা শহরের যেসব মার্কেট বন্ধ
- আজ ‘খুবই অস্বাস্থ্যকর’ ঢাকার বায়ু











