ঢাকা, বুধবার ০৪, নভেম্বর ২০২৬ ৯:০৮:৪৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: ফলাফলে এগিয়ে ডেমোক্র্যাটরা শিশু সহিংসতা রোধে কঠোর ট্রাইব্যুনাল : ৯ মাসে ২ মৃত্যুদণ্ড গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, ঢাকা-টাঙ্গাইল যান চলাচল বন্ধ মিরপুরে শ্রমিক-পুলিশ পালটাপালটি ধাওয়া, মেট্রোরেল স্টেশন বন্ধ স্কুল খোলার পর ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বিক্ষোভ মারুফাকে ছাড়া নারী টি-টোয়েন্টি দল

কম্বোডিয়ায় খাদ্যে বিষক্রিয়ায় শিশুসহ অসুস্থ ৭৫

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ১০:০৪ পিএম, ২৭ মে ২০১৮ রবিবার

কম্বোডিয়ার পূর্বাঞ্চলীয় ক্রাতি প্রদেশে ডিম, মাংস ও অন্যান্য খাবারসহ পোড়া রুটি খেয়ে ৭৫ জন অসুস্থ হয়ে পড়েছে। এদের অধিকাংশই শিশু।


শনিবার এক স্বাস্থ্য কর্মকর্তা একথা জানান। খবর বার্তা সংস্থা সিনহুয়া’র।


শুক্রবার চিতবোরেই জেলার ত্রাপাইং গ্রামে একটি অনুষ্ঠানে খাদ্যের প্রচারণা চালানোর অংশ হিসেবে বিনামূল্যে সাপের মাংসসহ বিভিন্ন খাবার বিতরণ করা হয়। তারা ওই খাদ্য খেয়ে বিষক্রিয়ায় আক্রন্ত হয়।


ক্রাতি প্রদেশের স্বাস্থ্য বিভাগের পরিচালক ছেয়াং সোলুতা বলেন, ‘ওই রুটিতে পোরা খাবার খাওয়ার কয়েক ঘন্টা পরই তাদের পেটে ব্যথা ও বমি হয়। শিশুদের মধ্যে ডায়রিয়া দেখা দেয়।’


তিনি জানান, আক্রান্তদের মধ্যে ৫৩ জন শিশু।

 

এই বিভাগের জনপ্রিয়