ঢাকা, সোমবার ১৫, জুন ২০২৬ ১:২৫:৩৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয় এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী

করোনা আক্রান্ত ভারতীয় ক্রিকেটার হরমনপ্রীত

খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:১৬ পিএম, ৩০ মার্চ ২০২১ মঙ্গলবার

করোনা আক্রান্ত হরমনপ্রীত কৌর।-ফাইল ছবি।

করোনা আক্রান্ত হরমনপ্রীত কৌর।-ফাইল ছবি।

ভারতীয় নারী টি-২০ দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর করোনা আক্রান্ত। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজে খেলেননি তিনি। চোটের জন্য পঞ্চম একদিনের ম্যাচে খেলার পরই বিশ্রামে যান। জ্বর আসায় গতকাল সোমবার করোনা পরীক্ষা করান। সেই পরীক্ষার ফল পজিটিভ আসে আজ মঙ্গলবার।

সংবাদ সংস্থা পিটিআই-কে হরমনপ্রীতের এক ঘনিষ্ঠজন বলেন, বাড়িতে আইসোলেশনে রয়েছে ও। সোমবার করোনা পরীক্ষা করিয়েছিল হরমনপ্রীত। মঙ্গলবার সেই পরীক্ষার ফল পজিটিভ আসে। গত চার দিন ধরে জ্বর রয়েছে ওর। সেই জন্য পরীক্ষা করা হয়। অন্য কোনও শারীরিক সমস্যা নেই। কিছু দিনের মধ্যেই সুস্থ হয়ে যাবে বলে মনে করা হচ্ছে।

দক্ষিণ আফ্রিকা সিরিজ চলাকালীন বহুবার করোনা পরীক্ষা করা হয়েছে। সেই সময় ফল নেগেটিভ আসায় মনে করা হচ্ছে সিরিজের পরেই করোনা সংক্রমিত হয়েছেন তিনি। প্রায় ১ বছর পর ভারতীয় নারী ক্রিকেট দল খেলতে নামে। একদিনের এবং টি-২০ দুই সিরিজেই পরাজিত হয় তারা।