করোনা আক্রান্তের সংখ্যায় চীন ও ইতালিকে ছাড়ালো যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৫৮ এএম, ২৭ মার্চ ২০২০ শুক্রবার
ছবি: ইন্টারনেট
বিশ্বের মধ্যে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা এখন সবচাইতে বেশি যুক্তরাষ্ট্রে। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ভাইরাসটির উৎপত্তিস্থল চীনকে ছাড়িয়ে গেছে। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ পরিসংখ্যান অনুসারে, যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ৮৩ হাজার ৮৩৬। যা চীন ও ইতালির চেয়ে বেশি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।
চীনে বর্তমান আক্রান্তের সংখ্যা ৮১ হাজার ৭৮২ এবং ইতালিতে আক্রান্তের সংখ্যা ৮০ হাজার ৫৮৯।
তবে কোভিড-১৯ এ মৃতের সংখ্যা ইতালিতে সবচাইতে বেশি। এ পর্যন্ত দেশটিতে ৮ হাজার ২১৫ জন মারা গেছে। স্পেনে মৃতের সংখ্যা ৪ হাজার ৩৬৫, চীনে প্রাণহানি ৩ হাজার ২৯১, ইরানে ২ হাজার ২৩৪ ও ফ্রান্সে ১ হাজার ৬৯৬ মারা গেছে। যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা ১ হাজার ২০০।
বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে একদিনে সর্বোচ্চ সংখ্যক ২৮১ জন মানুষ করোনাভাইরাসে মারা গেছে।
করোনাভাইরাস মোকাবিলায় মার্কিন সিনেটে দুই লাখ কোটি (দুই ট্রিলিয়ন) ডলারের বিল পাস হয়েছে । ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, মহামারিতে চাকরি হারানো কর্মী ও ক্ষতিগ্রস্ত শিল্পকে সুরক্ষা দেওয়ার পাশাপাশি জরুরি চিকিৎসা সরঞ্জাম কেনার জন্য এই অর্থ ব্যয় করা হবে। যুক্তরাষ্ট্রের কংগ্রেসে পাস হওয়া হওয়া সবচেয়ে বড় অঙ্কের বিল এটি।
-জেডসি
- তাপপ্রবাহের নীরব শিকার অন্তঃসত্ত্বা নারী ও গর্ভের শিশু
- রানীর দিঘির পাড়: জমে আছে কত ইতিহাস, কত স্মৃতি
- ব্রেন টিউমার জয় করে অভিনয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি
- মোচার ঘণ্ট: নারকেল ও ছোলা দিয়ে বাঙালি রান্না
- বিশ্বজুড়ে তাপপ্রবাহে ঝুঁকিতে অন্তঃসত্ত্বা মা ও শিশু
- মুখ খুললেন মৃত্যুদণ্ড কার্যকর থেকে বেঁচে যাওয়া ক্রিস্টা পাইক
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেরা
- এইচএসসির ফল প্রকাশ: কোন বোর্ডে পাসের হার কত
- এইচএসসিতে ২৯৩ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ
- এইচএসসির ফল: জিপিএ ৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন
- এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
- অনলাইনে দ্রুত এইএসসির ফল জানবেন যেভাবে
- ঢাকার ছয় রুটে কাল থেকে চলবে ছয় কোম্পানির বাস
- আজ এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, জানবেন যেভাবে
- তবলা বাজিয়ে রেকর্ড গড়ল আড়াই বছরের স্বরশ্রী
- দেশের ছয় বিভাগে বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা
- মেঘ সরলেই পঞ্চগড়ের আকাশে কাঞ্চনজঙ্ঘা
- জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
- বাবার স্মৃতির পথে, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ প্রাঙ্গণে
- হামে প্রাণ গেল ২ শিশুর, মোট মৃত্যু সাড়ে ১২০০ ছাড়ালো
- দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরি কত?
- এইচএসসির ফল: জিপিএ ৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন
- প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি, ৪ সদস্যের তদন্ত কমিটি
- বাজারে শীতের সবজির আগমন, স্বস্তি নেই সব পণ্যে
- ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর, দূষণে ১২তম
- শনিবারের মধ্যে সরকারি বাসার ভাড়াটিয়া সরানোর নির্দেশ
- ডিআরইউর শিশু-কিশোর সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- অনলাইনে দ্রুত এইএসসির ফল জানবেন যেভাবে
- ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১২৬২








