করোনা টিকার দ্বিতীয় ডোজ নিলেন ১৫ লাখ মানুষ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪০ পিএম, ২০ এপ্রিল ২০২১ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
দেশে এ পর্যন্ত ১৫ লক্ষাধিক মানুষ করোনাভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন। টিকার এই ডোজ গ্রহণকারীর সংখ্যা ১৫ লাখ ৭ হাজার ২৮৭। এরমধ্যে পুরুষ ১০ লাখ ৮ হাজার ৯৬০ এবং নারী ৪ লাখ ৯৮ হাজার ৩২৭ জন।
এদিকে টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন ৫৭ লাখ ২৯ হাজার ১৪৭ জন। এরমধ্যে ৩৫ লাখ ৫২ হাজার ৯৫৭ জন পুরুষ এবং নারী ২১ লাখ ৭৬ হাজার ১৯০।
এ ছাড়া সোমবার বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ৭১ লাখ ৩৩ হাজার ৮৯৯ জন মানুষ টিকার জন্য নিবন্ধন করেছেন বলে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘন্টায় সারাদেশে ১ লাখ ৪০ হাজার ৬৭৮ জন টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন। এদের মধ্যে পুরুষ ৮৯ হাজার ৬১৮ এবং নারী ৫১ হাজার ৬০ জন। আর প্রথম ডোজ নিয়েছেন ১৫ হাজার ৫৭ জন। এরমধ্যে পুরুষ ৯ হাজার ৫২২ এবং নারী ৫ হাজার ৫৩৫ জন।
এ পর্যন্ত ঢাকা বিভাগে টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪ লাখ ৫০ হাজার ৫১ জন। এরমধ্যে ঢাকা মহানগরীতে ২ লাখ ১৮ হাজার ২০৬ জন। ঢাকা বিভাগে প্রথম ডোজ নিয়েছেন ১৭ লাখ ৭৫ হাজার ৭ ও ঢাকা মহানগরীতে নিয়েছেন ৯ লাখ ১ হাজার ৮৬৩ জন।
ময়মনসিংহ বিভাগে দ্বিতীয় ডোজ নিয়েছেন ৭০ হাজার ৮৬৮ জন, প্রথম ডোজ গ্রহণ করেছেন ২ লাখ ৮৪ হাজার ৮৯০ জন। চট্টগ্রাম বিভাগে দ্বিতীয় ডোজ নিয়েছেন ৩ লাখ ৩২ হাজার ৩৭৭ জন, প্রথম ডোজ গ্রহণ করেছেন ১১ লাখ ৫৯ হাজার ১৫২ জন। রাজশাহী বিভাগে দ্বিতীয় ডোজ নিয়েছেন ১ লাখ ৫৯ হাজার ২৭১ জন, প্রথম ডোজ ৬ লাখ ৫৫ হাজার ৬২৭ জন। রংপুর বিভাগে দ্বিতীয় ডোজ নিয়েছেন ১ লাখ ৪২ হাজার ৩৩ জন, প্রথম ডোজ ৫ লাখ ৮৮ হাজার ৯৭৭ জন। খুলনা বিভাগে দ্বিতীয় ডোজ নিয়েছেন ১ লাখ ৭৮ হাজার ২৯১ জন, প্রথম ডোজ ৭ লাখ ২১ হাজার ৬৩৪ জন। বরিশাল বিভাগে দ্বিতীয় ডোজ নিয়েছেন ৬৬ হাজার ৫২১ জন, প্রথম ডোজ ২ লাখ ৪৬ হাজার ৭৪৭ জন এবং সিলেট বিভাগে দ্বিতীয় ডোজ নিয়েছেন ১ লাখ ৭ হাজার ৮৭৫ জন, প্রথম ডোজ ২ লাখ ৯৭ হাজার ১১৩ জন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২৭ জানুয়ারি করোনার টিকা প্রদান কর্মসূচির উদ্বোধন করেন। ওই দিন ২১ জনকে টিকা দেয়া হয়। পর দিন রাজধানীর ৫টি হাসপাতালে ৫৪৬ জনকে পর্যবেক্ষণমূলক টিকা দেয়া হয়েছিল। এরপর গত ৭ ফেব্রুয়ারি থেকে দেশব্যাপী গণটিকাদান কর্মসূচি শুরু হয়। প্রথম টিকা নেয়ার ৬০দিন পর ৮ এপ্রিল থেকে দ্বিতীয় ডোজ দেয়া শুরু হয়েছে।
দেশে টিকা গ্রহণকারী ব্যক্তিদের মধ্যে এখনো তেমন কোনো পার্শ্বপ্রতিক্রিয়ার খবর পাওয়া যায়নি।
-জেডসি
- বৈশাখী টেলিভিশনে `ক্যাম্পাস অ্যাম্বাসেডর` হওয়ার সুযোগ
- হোয়াটসঅ্যাপ বিজনেস প্ল্যাটফর্মে বড় বদল
- অতিরিক্ত কফি পান কি ডিহাইড্রেশনের কারণ হতে পারে?
- ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য আবেদন শুরুর তারিখ ঘোষণা
- বর্ষার আগেই আড়িয়াল খাঁ নদীতে ভাঙন, আতঙ্কে সাধারণ মানুষ
- দেশজুড়ে টানা ৫ দিন ভারি বৃষ্টির আভাস
- শেষ ষোলোয় কবে কখন কে কার মুখোমুখি
- ঢাকার বাতাসে বড় চমক
- চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সম্পাদক জয় চৌধুরী
- শাওন, মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ
- জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী
- পিছিয়ে যেতে পারে ফ্রান্স-প্যারাগুয়ে ম্যাচ
- ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে তিন দেশে মৃত্যু ৩৭০০
- আয়াতুল্লাহ খামেনির প্রতি সর্বসাধারণের আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু
- ঘানাকে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া
- দেশের ৯ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির পূর্বাভাস
- আজও বাল্যবিয়ের অন্ধকারে বাংলাদেশ
- নাটকীয় ম্যাচে প্রত্যাবর্তনের গল্প লিখে শেষ ষোলোতে পর্তুগাল
- এফডিসিতে উৎসবমুখর পরিবেশে চলছে শিল্পী সমিতির নির্বাচন
- রাজধানীর পাখিরা: কংক্রিটের নগরীতে ডানা মেলে জীবনের গান
- অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন
- মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে
- সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত
- স্বপ্নে রঙ মেশানো মানুষ মুস্তাফা মনোয়ার
- সবজিতে স্বস্তি, মাছ-মাংসে চাপ, বেড়েছে ব্রয়লার ও কাঁচামরিচের দাম
- মাঝারি মানের বাতাসে ঢাকা আজ রাজধানী
- নারী উন্নয়নে সরকার দায়িত্ব নিয়ে কাজ করছে: পানিসম্পদমন্ত্রী
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৫৯৫
- দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম
- কেপ ভার্দের কঠিন পরীক্ষায় পাস করে শেষ ষোলোয় আর্জেন্টিনা











