ঢাকা, শনিবার ০৪, জুলাই ২০২৬ ১৮:৫৬:৩৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শেষ ষোলোয় কবে কখন কে কার মুখোমুখি জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে তিন দেশে মৃত্যু ৩৭০০ আয়াতুল্লাহ খামেনির প্রতি সর্বসাধারণের আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু ঘানাকে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া কেপ ভার্দের কঠিন পরীক্ষায় পাস করে শেষ ষোলোয় আর্জেন্টিনা

করোনা টিকার দ্বিতীয় ডোজ প্রয়োগ শুরু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:০৭ পিএম, ৮ এপ্রিল ২০২১ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দেশে করোনাভাইরাস টিকার দ্বিতীয় ডোজ দেওয়া আজ থেকে শুরু হয়েছে। একই সঙ্গে টিকার প্রথম ডোজ দেওয়ার কার্যক্রমও চলবে।

এদিকে করোনা টিকার দ্বিতীয় ডোজ নেয়ার পর সবাইকে টিকা নেয়ার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। বৃহস্পতিবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর মেডিকেল বিশ্ববিদ্যালয়ের করোনা টিকাদান কেন্দ্রে দ্বিতীয় ডোজ নেয়ার পর তিনি এ আহ্বান জানান।

এসময় নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী ও তথ্য যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকও দ্বিতীয় ডোজের টিকা নেন।

স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, টিকার দ্বিতীয় ডোজ নিতে প্রথম ডোজ নেওয়া সবার কাছে ইতোমধ্যে পর্যায়ক্রমে এসএমএস পাঠানো শুরু হয়ে গেছে। প্রথম ডোজ নেওয়া কেউ এসএমএস না পেলেও তিনি যে তারিখে প্রথম ডোজ নিয়েছিলেন, সেই তারিখের দুই মাস পর টিকা কার্ড নিয়ে আগের কেন্দ্রে গিয়ে দ্বিতীয় ডোজ নিতে পারবেন।

৭ ফেব্রুয়ারি যারা টিকার প্রথম ডোজ নিয়েছেন তাদের আজ টিকা দেওয়া হবে। আজ দ্বিতীয় ডোজ পাবেন ৩১ হাজার ১৬০ জন।  

গত সোমবার কোভিড-১৯ টিকার পর্যাপ্ত মজুতের বিষয়ে সংশয় দূর করে নির্ধারিত সময় ৮ এপ্রিল থেকেই দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

২৮ জানুয়ারি উদ্বোধন শেষে ৭ ফেব্রুয়ারি থেকে দেশব্যাপী করোনার ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়ার কার্যক্রম শুরু হয়েছিল।

-জেডসি

এই বিভাগের জনপ্রিয়