করোনা: দেশে নতুন শনাক্ত ১৫৪১, মৃত্যু ২২
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:০৪ পিএম, ২৭ মে ২০২০ বুধবার
করোনা: দেশে নতুন শনাক্ত ১৫৪১, মৃত্যু ২২
দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৫৪১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ২২ জন মৃত্যুবরণ করেছেন। ৭ হাজার ৮৪৩টি নমুনা সংগ্রহ করা হয়। ফলে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ৫৪৪ জন। এছাড়া মোট আক্রান্তের সংখ্যা ৩৮ হাজার ২৯২ জন।
আজ বুধবার কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) (বর্তমানে মহাপরিচালকের দায়িত্বে) ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।
তিনি বলেন, প্রাণঘাতী করোনাভাইরাসে দেশে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ৫৪৪ জনে দাঁড়িয়েছে। এছাড়া আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩৮ হাজার ২৯২ জন।
ডা. নাসিমা জানান, গত ২৪ ঘণ্টায় মোট ৭ হাজার ৮৪৩টি নমুনা সংগ্রহ এবং দেশের ৪৮ কেন্দ্রে ৮ হাজার ১৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
নতুন যারা মারা গেছেন তাদের মধ্যে ২০ জন পুরুষ এবং দুজন নারী।
স্বাস্থ্য অধিদপ্তরের এ কর্মকর্তা আরও জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৪৬ জন করোনা থেকে সুস্থ হওয়ায় মোট সুস্থ হয়েছেন ৭ হাজার ৯২৫ জন।
দেশে গত ৮ মার্চ প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী পাওয়ার কথা জানানো হয় এবং প্রথম মৃত্যু ঘটে ১৮ মার্চ।
এদিকে, করোনাভাইরাস মহামারিতে বুধবার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী মৃতের সংখ্যা বেড়ে ৩ লাখ ৫০ হাজার ৪৫৬ জনে দাঁড়িয়েছে। সেই সাথে নিশ্চিতভাবে আক্রাতের সংখ্যা ৫৫ লাখ ছাড়িয়ে গেছে।
জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, আক্রান্ত ও মৃতের সংখ্যায় সবচেয়ে খারাপ অবস্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। সেখানে ৯৮ হাজার ৯১৬ রোগীর মৃত্যু এবং ১৬ লাখ ৮১ হাজার ২১২ জন আক্রান্ত হয়েছেন। দেশটির শুধুমাত্র নিউইয়র্ক রাজ্যে মারা গেছেন ২৯ হাজার ৩০২ জন।
আক্রান্তের দিক দিয়ে যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় অবস্থায় রয়েছে ব্রাজিল। ল্যাটিন আমেরিকার দেশটিতে ৩ লাখ ৯১ হাজার ২২২ জন করোনার শিকার হয়েছেন।
জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের মতে, যুক্তরাষ্ট্রের পর মৃতের দিক থেকে দ্বিতীয় খারাপ অবস্থায় আছে যুক্তরাজ্য (৩৭ হাজার ১৩০ জন)। এরপরই রয়েছে ইতালি (৩২ হাজার ৯৫৫ জন), ফ্রান্স (২৮ হাজার ৫৩৩ জন) এবং স্পেন (২৭ হাজার ১১৭ জন)।
গত বছর ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হয় প্রাণঘাতী করোনাভাইরাসের। গত ১১ মার্চ এ সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর
- ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন
- আইফোনে পানি ঢুকলে কী করবেন?
- দৈনিক খোলা কাগজ সাংবাদিক নিয়োগ দেবে
- মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার
- ঘরেই তৈরি করুন রেস্টুরেন্টের মতো কালা ভুনা
- বিশ্ব ঐতিহ্যের তালিকায় সিরিয়ার ওমারি মসজিদ
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজগুলোর জন্য নতুন নির্দেশনা
- আজ আবারও বসছে সংসদ অধিবেশন
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা
- বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
- বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর
- ঘরেই তৈরি করুন রেস্টুরেন্টের মতো কালা ভুনা
- যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম
- বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায়
- ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা
- মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার
- দৈনিক খোলা কাগজ সাংবাদিক নিয়োগ দেবে
- পর্তুগালকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে স্পেন
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজগুলোর জন্য নতুন নির্দেশনা
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩৫০০ ছাড়িয়েছে










