করোনা নিয়ন্ত্রণে দ্বন্দ্ব ভুলে সবাই জেগে ওঠো: হু
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১৩ পিএম, ৪ জুলাই ২০২০ শনিবার
করোনা নিয়ন্ত্রণে দ্বন্দ্ব ভুলে সবাই জেগে ওঠো: হু
মহামারি করোনাভাইরাসে বিপর্যস্ত গোটা বিশ্বের দেশগুলোকে দ্বন্দ্বের পরিবর্তে বাস্তবতার নিরিখে করোনার ওপর নিয়ন্ত্রণ নেওয়ার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সেইসঙ্গে এসব দেশকে জেগে ওঠার কথাও বলা হয়েছে।
জেনেভায় জাতিসংঘের সংবাদদাতাদের সমিতি দ্বারা আয়োজিত এক ব্রিফিংয়ে ডব্লিউএইচওর জরুরি অবস্থার পরিচালক মাইকেল রায়ান বলেন, ‘মানুষকে জেগে উঠতে হবে। তথ্য মিথ্যা নয়। বর্তমান মাঠপর্যায়ের পরিস্থিতি মিথ্যা নয়।’
আজ শনিবার আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বে করোনা পরিস্থিতি ক্রমেই ভয়াবহ হয়ে উঠছে। প্রতিদিন সংক্রমণ শনাক্ত হওয়া রোগীর সংখ্যা বেড়েই চলেছে। বেশ কয়েকটি দেশে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করেছে। এ পরিস্থিতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে দ্বন্দ্ব ভুলে যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হচ্ছে।
সংস্থার মহাপরিচালক তেদরোস আধানোম গেব্রেয়াসুস বলেন, ‘আমরা সবাই এর সমাপ্তি চাই। আমরা সবাই আমাদের জীবন নিয়ে এগিয়ে যেতে চাই। কিন্তু কঠিন বাস্তবতা হচ্ছে, এটা শেষ হওয়ার ধারেকাছেও নেই। কিছু দেশ যদিও কিছুটা উন্নতি করেছে, তবু বিশ্বজুড়ে মহামারিটি দ্রুতগতিতে ছড়াচ্ছে।’
উল্লেখ্য, গত বছর চীন থেকে ভাইরাসটি ছড়ানোর পর বিশ্বের প্রায় সব দেশেই এটি ছড়িয়েছে। ইতিমধ্যে বিশ্বজুড়ে ১ কোটি ৮ লাখের বেশি মানুষ ভাইরাসের সংক্রমণের শিকার হয়েছেন। এতে মারা গেছেন ৫ লাখ ২১ হাজারের বেশি মানুষ।
সম্প্রতি যুক্তরাষ্ট্র ও লাতিন আমেরিকায় করোনার সংক্রমণ বিস্তারে বিশ্বব্যাপী মৃত্যু ৫ লাখ ছাড়িয়ে যাওয়ার পর ডব্লিউএইচওর পক্ষ থেকে সতর্ক করে বলা হয়, এ মহামারি শেষ হওয়ার ধারেকাছেও নেই।
- প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি, ৪ সদস্যের তদন্ত কমিটি
- মেঘ সরলেই পঞ্চগড়ের আকাশে কাঞ্চনজঙ্ঘা
- দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরি কত?
- বাংলাদেশসহ ১০ দল নিয়ে আইসিসির নতুন টুর্নামেন্ট
- বিশ্ববাজারে প্রতি ব্যারেল তেলের দাম ১১৫ ডলার ছাড়াল
- দেশের ছয় বিভাগে বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা
- শনিবারের মধ্যে সরকারি বাসার ভাড়াটিয়া সরানোর নির্দেশ
- ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর, দূষণে ১২তম
- বাজারে শীতের সবজির আগমন, স্বস্তি নেই সব পণ্যে
- জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
- শরীরের পরিবর্তন ও ট্রল নিয়ে মুখ খুললেন ক্যাটরিনা কাইফ
- চরম ঝুঁকিতে দেশের পাঁচ শতাধিক সরকারি-বেসরকারি ওয়েবসাইট
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১০ জানুয়ারি
- ‘নীলসাগর এক্সপ্রেস’ লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গ ট্রেন চলাচল বন্ধ
- মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ,যান চলাচল ব্যাহত
- শরীরের পরিবর্তন ও ট্রল নিয়ে মুখ খুললেন ক্যাটরিনা কাইফ
- তেঁতুলিয়ায় বাড়ছে শীতের অনুভূতি
- ‘নীলসাগর এক্সপ্রেস’ লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গ ট্রেন চলাচল বন্ধ
- ঘূর্ণিঝড় অর্নবের প্রভাবে বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ,যান চলাচল ব্যাহত
- সুস্বাদু এবং মজাদার মাংসের পিঠার রেসিপি
- গাজার শিশুদের বাঁচাতে হামজার উদ্যোগ, সংগ্রহ ১ লাখ পাউন্ড
- বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের জন্মদিন আজ
- ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে
- শাহজালালে দুই নারী যাত্রীর প্যান্টে মিলল ২৪ কোটি টাকার সোনা
- দেশের ছয় বিভাগে বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা
- ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী
- চরম ঝুঁকিতে দেশের পাঁচ শতাধিক সরকারি-বেসরকারি ওয়েবসাইট
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১০ জানুয়ারি
- প্রাইজবন্ডের ১২৫তম ড্র রোববার, প্রথম পুরস্কার ৬ লাখ টাকা







