করোনা নিয়ে রাজনীতি করবেন না: ট্রাম্পকে ডাব্লিউএইচও
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২৯ পিএম, ৯ এপ্রিল ২০২০ বৃহস্পতিবার
ছবি: ইন্টারনেট
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডাব্লিউএইচও’র বিরুদ্ধে চীনের পক্ষ অবলম্বনের যে অভিযোগ এনেছিলেন তার বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া দেখিয়েছে এই বিশ্ব সংস্থা। করোনাভাইরাস মহামারী নিয়ে ট্রাম্পের এমন আচরণে হতবাক সংস্থটির প্রধান টেড্রোস আধানম বলেছেন, এই মহামারী নিয়ে রাজনীতি করবেন না।
তিনি প্রাণঘাতী ভাইরাসটি নিয়ে আমেরিকা ও চীনকে রাজনীতি না করে মানুষের জীবন বাঁচানোর পদক্ষেপ নেয়ার অনুরোধ জানিয়েছেন।
সম্প্রতি চীনের সঙ্গে বিমান চলাচল পুরোপুরি বন্ধ করে দেয়ায় ট্রাম্প প্রশাসনের সমালোচনা করেন টেড্রোস। তার ওই বক্তব্য মেনে নিতে পারেননি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি ডাব্লিউএইচও’র বিরুদ্ধে চীনের পক্ষ নেওয়ার অভিযোগ এনে এই সংস্থাকে আর্থিক সহায়তা বন্ধ করে দেয়ার হুমকি দেন।
কিন্তু টেড্রোস বুধবার স্পষ্ট ভাষায় বলেন, এখন হুমকি দেয়ার সময় নয়। তিনি আরো বলেন, সব রাজনৈতিক নেতার উচিত এখন মানুষের জীবন বাঁচানোর পদক্ষেপ নেয়া। এই ভাইরাস নিয়ে দয়া করে রাজনীতি করবেন না।
এই বিপজ্জনক ভাইরাসের বিরুদ্ধে আমেরিকা ও চীনকে একসঙ্গে লড়াই করার আহ্বান জানিয়ে ডাব্লিউএইচও’র প্রধান বলেন, দয়া করে জাতীয় পর্যায়ে ঐক্যবদ্ধ থাকুন এবং রাজনীতির জন্য কোভিডকে ব্যবহার করবেন না। এই বিপজ্জনক ভাইরাসের বিরুদ্ধে আমেরিকা ও চীনের একসঙ্গে লড়াই করা উচিত।
গত বছরের ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম দেখা দেয় করোনাভাইরাসের সংক্রমণ। সম্প্রতি ওই শহরের লকডাউন প্রত্যাহার করে নেয়া হয়েছে। এর আগে ডব্লিউএইচও’র প্রধানের এক উপদেষ্টা জানান, তারা চীনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছেন। কারণ এর প্রাথমিক পর্যায় বুঝতে তা খুবই জরুরি।
-জেডসি
- শুভ জন্মদিন কমরেড ক্লারা জেটকিন
- হামে আরো ৭ শিশুর প্রাণহানি, আক্রান্ত ১০৩১
- বিশ্বে ১০ লাখ নতুন ধনকুবের
- গুগল ম্যাপসে খাবার অর্ডার করা যাবে
- স্ট্রোক নাকি সাধারণ জ্ঞান হারানো, বুঝবেন যেভাবে
- মহিলা বিষয়ক অধিদফতরে ৭৩১ জনের বিশাল নিয়োগ
- ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ
- র্যাগিংয়ে জাবিতে ১২ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
- দেশের ৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির সতর্কতা
- ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, বায়ু দূষণের শীর্ষে নয়া দিল্লি
- অসুস্থ শবনম মুশতারীর খোঁজ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী
- আয়াতুল্লাহ খামেনির জানাজা সম্পন্ন, জনসমুদ্র গ্র্যান্ড মোসাল্লা
- সিঁড়ি থেকে পড়ে শিশুর মৃত্যু
- জুলাই আন্দোলন নিয়ে মন্তব্যে ছয়জনের বিরুদ্ধে জিডি
- আজ আমির খানের বিয়ে, অতিথি দুই প্রাক্তন স্ত্রী
- ছোট গল্প: নিঃ শ ব্দ ছা দে র কা ন্না
- মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে
- কেপ ভার্দের কঠিন পরীক্ষায় পাস করে শেষ ষোলোয় আর্জেন্টিনা
- ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে তিন দেশে মৃত্যু ৩৭০০
- শেষ ষোলোয় কবে কখন কে কার মুখোমুখি
- বর্ষার আগেই আড়িয়াল খাঁ নদীতে ভাঙন, আতঙ্কে সাধারণ মানুষ
- হামে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩
- ঘানাকে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া
- দেশজুড়ে টানা ৫ দিন ভারি বৃষ্টির আভাস
- আয়াতুল্লাহ খামেনির প্রতি সর্বসাধারণের আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু
- অতিরিক্ত কফি পান কি ডিহাইড্রেশনের কারণ হতে পারে?
- শাওন, মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ
- ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য আবেদন শুরুর তারিখ ঘোষণা
- জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী
- বৈশাখী টেলিভিশনে `ক্যাম্পাস অ্যাম্বাসেডর` হওয়ার সুযোগ











