করোনা পরিস্থিতি নিয়ে যা বললেন স্বাস্থ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:২০ পিএম, ৩০ মার্চ ২০২০ সোমবার
করোনা পরিস্থিতি নিয়ে যা বললেন স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনা মোকাবিলায় সরকার আগে থেকে প্রস্তুতি নিয়েছে বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও জাতিসংঘ বাংলাদেশের প্রশংসা করেছে। এ সময় দেশের মানুষকে ভয় না পেয়ে সচেতন থাকার আহ্বান জানান মন্ত্রী।
আজ সোমবার দুপুরে মহাখালীতে এমআইএসের সম্মেলন কক্ষ থেকে আইইডিসিআরের নিয়মিত অনলাইনে ব্রিফিংয়ে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।
মন্ত্রী বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা আরও ১৭টি নতুন ল্যাব স্থাপন করবো। পরীক্ষার পরিধি আমরা বৃদ্ধি করেছি। ডাক্তার নার্সরা ভালো কাজ করছে। প্রাইভেট ডাক্তাররাও ভালো কাজ করছে। কিন্তু আমাদের কাছে কিছু ইনফরমেশন আসে যে প্রাইভেট চেম্বার বন্ধ আছে, ডাক্তার একটু কম আছে। আমি আহ্বান করবো এই সময়ে সকলেই যেন যার যার কর্মস্থলে উপস্থিত থেকে তাদের কাজটি যাতে করেন।’
বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও জাতিসংঘ বাংলাদেশের কাজের প্রশংসা করেছে জানিয়ে তিনি বলেন, ‘আপনারা জানেন গত দুই দিন আগেই আমরা ডব্লিউএইচও’র সাথে ভিডিও কনফারেন্সে আলাপ করেছি। তারা আমাদের কর্মকাণ্ডের প্রশংসা করেছে এবং ইউনাইটেড ন্যাশনের মহাসচিবও প্রশংসা করেছেন। উনারা বলেছেন এটা প্রতিরোধের সবচেয়ে বড় উপায় হলো আইসোলেশনে থাকা, কোয়ারেন্টিনে থাকা এবং সেফ ডিসট্যান্স মেনটেইন করা, যেখানে সেখানে থুতু না ফেলা এবং বারবার হাত ধোয়া- এটা হলো এর সবচেয়ে বড় প্রতিকার।’ ‘আমরা চাইবো চিকিৎসার বাইরে যেন কেউ না থাকেন’ এ প্রত্যাশাও ব্যক্ত করেন জাহিদ মালেক।
গণমাধ্যমের উদ্দেশে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমরা মিডিয়াকেও বলতে চাই আপনারা সুন্দর কাজ করছেন, তথ্য দিচ্ছেন। কিন্তু এমন কোনো তথ্য দেবেন না যার মাধ্যমে দেশবাসী আতঙ্কিত হয়। এবং এই তথ্য দেওয়াও ঠিক না যে অভাব রয়েছে। আমাদের ইনশাল্লাহ চিকিৎসার কোনো অভাব নাই, কিটসের কোনো অভাব নাই। পরীক্ষারও আমরা যথেষ্ট ব্যবস্থা করেছি এবং আমাদের পিপিইরও আর অভাব নাই। এই তথ্যগুলো দিলে আমি মনে করি মানুষ আশ্বস্ত হবে এবং আপনারা সকলেই সেই কাজটি করে যাচ্ছেন।’
দেশের অবস্থা ভালো আছে জানিয়ে জাহিদ মালেক বলেন, ‘আমাদের দেশ এখন ভালো আছে, নিরাপদে আছে। মানে প্রধানমন্ত্রী সার্বক্ষণিক আমাদেরকে গাইড করছেন, আমাদের সাথে আলাপ করছেন এবং আমরা আশা করি করোনার সমস্যা থেকে আমরা বেরিয়ে আসবো। বিশ্ববাসীও বেরিয়ে আসবে।’
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ যেহেতু অনেক আগে থেকে প্রস্তুতি নিয়েছিল সেইজন্য আমরা মনে করি আমরা ইনশাল্লাহ তাড়াতাড়ি এটাকে ভালোভাবে ব্যবস্থা করতে পেরেছি। তুলনামূলকভাবে আমাদের কাজ ভালো হয়েছে এবং আগামীতেও ভালো হবে। ঘাবড়াবার কোনো প্রয়োজন নেই। আশা করি অল্প দিনেই আমরা সমস্যাগুলো দূর করতে পারবো।’
এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশে আরও একজন করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ৪৯ জনে দাঁড়ালো এবং মৃতের সংখ্যা পাঁচজনে। আজ দুপুর সোয়া ১২টায় মহাখালীতে এমআইএসের সম্মেলন কক্ষ থেকে আইইডিসিআরের নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- বাংলাদেশসহ নানা দেশে হঠাৎ ফেসবুক বন্ধ!
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী









