করোনা পরীক্ষায় নারী ক্রিকেটাররা সবাই উত্তীর্ণ
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০০ পিএম, ১৬ অক্টোবর ২০২০ শুক্রবার
করোনা পরীক্ষায় নারী ক্রিকেটাররা সবাই উত্তীর্ণ
করোনা পরীক্ষার জন্য নমুনা দেয়া বাংলাদেশ নারী ক্রিকেট দলের সকলেই উত্তীর্ণ হয়েছেন। বিষয়টি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) জন্য স্বস্তির।
বুধবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলনের আগে করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন সাতজন নারী ক্রিকেটার, কোচ ও ফিজিওসহ সর্বমোট ১০ জন।
বৃহস্পতিবার বিসিবির নারী দলের প্রধান তৌহিদ মাহমুদ এ খবর নিশ্চিত করেছেন।
নারীদের টি-২০ চ্যালেঞ্জ ও আইপিএল খেলবেন জাহানারা আলম ও সালমা খাতুন। করোনা পরীক্ষার জন্য নমুনা দেয়া সেই সাতজনের মধ্যেই ছিলেন জাহানারা ও সালমা।
আইপিএলের জন্য ঢাকা ছাড়ার আগে, এটিই ছিলো তাদের প্রথম করোনা পরীক্ষা। ১৯ অক্টোবর দেশ ছাড়ার ৭২ ঘন্টা আগে তাদের আরও একবার করোনা পরীক্ষা করা হবে।
সংযুক্ত আরব আমিরাতে ৪ থেকে ৯ নভেম্বর অনুষ্ঠিতব্য আইপিএলে বাংলাদেশ নারী দলের দু’জন ক্রিকেটার খেলবেন।
ভেলোসিটির হয়ে খেলবেন জাহানারা। গেল বছরও এই দলের হয়ে খেলেছেন তিনি। আসন্ন আসরে প্রথমবারের মত খেলবেন সালমা খাতুন। তাকে নিয়েছে ট্রেইলব্লেজার্স।
এই প্রথমবারের মত নারী ক্রিকেটারদের করোনা পরীক্ষা করানো হয়। জাহানারা-সালমার সাথে অন্য পাঁচ ক্রিকেটারও মিরপুরে অনুশীলন করেছেন। তারা হলেন- নাহিদা আক্তার, শাম্মি সুলতানা, শারমিন আকতার সুপ্তা, লতা মন্ডল ও রাবিয়া খান। সকলেরই করোনা পরীক্ষার ফল নেগেটিভ আসে।
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- রেকর্ড গড়া জয়ে বিশ্বকাপ অভিযান শুরু বাংলাদেশের
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১০ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার