করোনা বাড়ছে, দ্রুত বুস্টার ডোজ নিন: স্বাস্থ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:১৮ পিএম, ১৬ জুন ২০২২ বৃহস্পতিবার
ফাইল ছবি।
দেশ ও দেশের বাইরে মহামারি করোনাভাইরাস সংক্রমণ আবারও বাড়ছে। তাই যারা বুস্টার ডোজ নেননি, তাদের শিগগিরই টিকার বুস্টার ডোজ নেয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।
আজ বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রণালয়ে সভাকক্ষে দেশীয় ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলোর সংগঠন ওষুধ শিল্প সমিতির সঙ্গে সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
জাহিদ মালেক বলেন, ‘যারা এখনো বুস্টার ডোজ নেননি, শিগগির নিয়ে নিন। কারণ করোনা কিছুটা হলেও প্রতিদিনই বাড়ছে। আশপাশের দেশগুলোতেও সংক্রমণ বাড়ছে।’
তিনি বলেন, বুস্টার ডোজ নিলে আপনি সুরক্ষিত থাকবেন। যারা নিয়েছেন তাদের মৃত্যুঝুঁকি নেই বললেই চলে। তাই আমরা আহ্বান করব, যারা এখনও বুস্টার ডোজ নেননি, অতি শিগগির নিয়ে নিন।’
স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্যের কোনো বিষয় চাপিয়ে দেয়ার নয়। এটা স্বাধীন দেশ, সব নাগরিকের স্বাধীন চিন্তা-ভাবনা রয়েছে। আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব তাদের অবহিত করা। টিকা নিলে কী সুবিধা, না নিলে কী অসুবিধা- এ বিষয়গুলো আমরা তুলে ধরছি। বাকি সিদ্ধান্ত যার যার, এখানে চাপিয়ে দেয়ার কিছু নেই। আমরা চাপিয়ে দিতেও পারব না।
বৈঠক প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, খাদ্যদ্রব্যের দাম বেড়েছে এটা আপনারা জানেন। সামনে যাতে ওষুধের দাম না বাড়ে সেদিকে লক্ষ্য রাখার জন্যই আজকের এ আলোচনা। যেহেতু অনেক কিছুর দাম বেড়েছে সেহেতু এর প্রভাব ওষুধ শিল্পেও পড়বে। ডলারের দামও বেড়েছে তেমনি বিদেশ থেকে নিয়ে আসা কাঁচামালের দামও বেড়েছে। আমরা সবকিছু নিয়েই আলোচনা করেছি। দেশে উৎপাদিত ওষুধের সরবরাহ ও দাম স্বাভাবিক রাখতে ওষুধ শিল্প সমিতির নেতারা একমত হয়েছেন বলে জানান তিনি।
জাহিদ মালেক আরও বলেন, আলোচনায় আমরা সবাই নীতিগতভাবে একমত হয়েছি যে, ওষুধের উৎপাদন বজায় রাখব। আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে ওষুধ প্রশাসন তাদের সহযোগিতা করবে, যে কোনো সমস্যা দ্রুত সময়ের মধ্যে সমাধান করে নেবেন। এছাড়া আমাদের ওষুধের মানও তারা বজায় রাখবেন। পাশাপাশি ওষুধের দামও সহনীয় পর্যায়ে রাখবেন। সব শ্রেণির মানুষ যাতে ওষুধ কিনতে পারে এটিই আমাদের আলোচনার মূল বিষয়।
সভায় বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির চেয়ারম্যান নাজমুল হাসান পাপন এমপি, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মু. আনোয়ার হোসেন হাওলাদার, ওষুধ শিল্প সমিতির মহাসচিব এস এম শফিউজ্জামানসহ বিভিন্ন ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
- রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
- কত মাস পর পর বদলে ফেলা উচিত টুথব্রাশ?
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত
- ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা
- মতিঝিল মেট্রো স্টেশনের নিচে ছাতার মধ্যে বোমা
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী



