ঢাকা, মঙ্গলবার ১৬, জুন ২০২৬ ৩:১৪:২০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
তোষামোদ নয়, সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্পেনের সামনে আজ কেপ ভার্দে, কোথায় এই দ্বীপরাষ্ট্র? যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তি চূড়ান্ত, শুক্রবার স্বাক্ষর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ় স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে

করোনা: বিশ্বজুড়ে দৈনিক শনাক্ত ও মৃত্যু কমেছে

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:০২ এএম, ১৪ অক্টোবর ২০২২ শুক্রবার

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৯০২ জনের, যা আগের দিনের তুলনায় কমেছে প্রায় একশ’ জন। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৫০ হাজার ৬৭৬ জন, যা আগের দিনের তুলনায় কমেছে প্রায় ৩০ হাজার। 

আজ শুক্রবার (১৪ অক্টোবর) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬২ কোটি ৮৬ লাখ ৯৮ হাজার ৭১৮ জন। মৃত্যু হয়েছে ৬৫ লাখ ৬৭ হাজার ১৪২ জনের।

এদিকে, গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে মৃত্যু হয়েছে ২৪৬ জনের এবং শনাক্ত হয়েছে ২৮ হাজার ৫৪৫ জনের। একই সময়ে ব্রাজিলে আক্রান্ত ৪ হাজার ১৮৯ জন এবং মৃত ৪৪ জন। ইতালিতে আক্রান্ত ৪৫ হাজার ৭০৫ জন এবং মৃত্যু ৬৬ জনের। গত ২৪ ঘণ্টায় তাইওয়ানে আক্রান্ত ৫৩ হাজার ৪২১ জন এবং মৃত্যু হয়েছে ২৯ জনের। জাপানে মৃত ৭৮ জন এবং আক্রান্ত ৪৫ হাজার ৬৯০ জন। গত ২৪ ঘণ্টায় ফ্রান্সে আক্রান্ত ৬৪ হাজার ২১৮ জন এবং মৃত্যু হয়েছে ৬২ জনের।

গত ২৪ ঘণ্টায় রাশিয়ায় করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ১৫ হাজার ৪৭৭ জন এবং মৃত্যু হয়েছে ১০১ জনের। একই সময়ে ফিলিপাইনে নতুন করে সংক্রমিত হয়েছেন ২ হাজার ৮৮৩ জন এবং ৪০ জনের মৃত্যু হয়েছে। দক্ষিণ কোরিয়ায় করোনায় আক্রান্ত হয়েছেন ২৬ হাজার ৯২৮ জন এবং মৃত্যু হয়েছে ২৫ জনের।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। ২০২০ সালের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। একই বছরের ১১ মার্চ করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে সংস্থাটি।