করোনা: মৃতের সংখ্যায় চীনকে ছাড়িয়ে গেল ভারত
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১৩ পিএম, ২৯ মে ২০২০ শুক্রবার
ছবি: ইন্টারনেট
প্রাণঘাতী করোনাভাইরাসে মৃতের সংখ্যায় চীনকে ছাড়িয়ে গেছে ভারত। দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন চার হাজার ৭১১ জন। এছাড়া আক্রান্তের তালিকায় বিশ্বের নবম স্থানে রয়েছে ভারত। এ পর্যন্ত সেখানে ১ লাখ ৬৫ হাজারের বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের জন হপকিন্স বিশ্ববিদ্যালয় এসব তথ্য প্রকাশ করেছে।
জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, ভারতে করোনার সংক্রমণ চীনের দ্বিগুণ হয়েছে। বৃহস্পতিবার নতুন করে আরো ১৭৭ জনের মৃত্যুর পর মৃতের সংখ্যায়ও চীনকে ছাড়িয়ে গেছে ভারত।
গত ডিসেম্বরে চীনের উহান শহরে থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনায় বিশ্বে ৫৮ লাখেরও বেশি মানুষকে সংক্রমিত করেছে। আর সাড়ে ৩ লাখেরও বেশি মানুষের মৃত্যুর কারণ হয়েছে প্রাণঘাতী এই ভাইরাস।
করোনাভাইরাসের সবচেয়ে বেশি সংক্রমণ হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। দেশটিতে ১৭ লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। আর মারা গেছেন ১ লাখেরও বেশি মানুষ।
এরপরেই যুক্তরাজ্য, ইতালি, ফ্রান্স, স্পেন, ব্রাজিল, বেলজিয়াম, মেক্সিকো, জার্মানি ও ইরান রয়েছে শীর্ষ দশে। ভারত এখন কানাডা ও নেদারল্যান্ডসের পরে মৃতের সংখ্যায় ১৩তম স্থানে রয়েছে।
-জেডসি
- ছোট গল্প: নিঃ শ ব্দ ছা দে র কা ন্না
- হামে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩
- বৈশাখী টেলিভিশনে `ক্যাম্পাস অ্যাম্বাসেডর` হওয়ার সুযোগ
- হোয়াটসঅ্যাপ বিজনেস প্ল্যাটফর্মে বড় বদল
- অতিরিক্ত কফি পান কি ডিহাইড্রেশনের কারণ হতে পারে?
- ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য আবেদন শুরুর তারিখ ঘোষণা
- বর্ষার আগেই আড়িয়াল খাঁ নদীতে ভাঙন, আতঙ্কে সাধারণ মানুষ
- দেশজুড়ে টানা ৫ দিন ভারি বৃষ্টির আভাস
- শেষ ষোলোয় কবে কখন কে কার মুখোমুখি
- ঢাকার বাতাসে বড় চমক
- চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সম্পাদক জয় চৌধুরী
- শাওন, মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ
- জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী
- পিছিয়ে যেতে পারে ফ্রান্স-প্যারাগুয়ে ম্যাচ
- ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে তিন দেশে মৃত্যু ৩৭০০
- মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে
- কেপ ভার্দের কঠিন পরীক্ষায় পাস করে শেষ ষোলোয় আর্জেন্টিনা
- ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে তিন দেশে মৃত্যু ৩৭০০
- শেষ ষোলোয় কবে কখন কে কার মুখোমুখি
- বর্ষার আগেই আড়িয়াল খাঁ নদীতে ভাঙন, আতঙ্কে সাধারণ মানুষ
- ঘানাকে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া
- দেশজুড়ে টানা ৫ দিন ভারি বৃষ্টির আভাস
- ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য আবেদন শুরুর তারিখ ঘোষণা
- অতিরিক্ত কফি পান কি ডিহাইড্রেশনের কারণ হতে পারে?
- আয়াতুল্লাহ খামেনির প্রতি সর্বসাধারণের আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু