ঢাকা, সোমবার ০৬, জুলাই ২০২৬ ১২:২৯:৪১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহে অন্তত ২৫ জনের মৃত্যু অবসরের ঘোষণা দিলেন নেইমার কক্সবাজারে পাহাড় ধসে নারী-শিশুসহ ৯ জনের মৃত্যু মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে

করোনা মোকাবিলায় পানির মতো টাকা খরচ হয়েছে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:১৩ পিএম, ১০ সেপ্টেম্বর ২০২০ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

করোনাভাইরাসের ভ্যাকসিনের জন্য টাকা বরাদ্দ করে রাখা হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনা মোকাবিলায় পানির মতো টাকা খরচ হয়েছে। এখানে অনেকে অনেকভাবে দেখতে পারে। দুর্নীতি দেখতে পারে। কিন্তু আমরা মহামারি মোকাবিলায় মানুষের জীবন বাঁচানোর দিকে গুরুত্ব দিয়েছি। টাকার দিকে আমরা তাকাইনি।

মহামারি করোনার ভ্যাকসিন পেতে সব দেশের সঙ্গে যোগাযোগ রয়েছে- একথা জানিয়ে সরকারপ্রধান বলেন, অনেক দেশ ভ্যাকসিন নিয়ে গবেষণা করছে। আমাদের সঙ্গে যোগাযোগ করছে। আমরা যেখান থেকে কম পয়সায় ভ্যাকসিন পাওয়া যায় আমরা নেব। মানুষকে করোনামুক্ত করব।

আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় সংসদের চলমান নবম অধিবেশনের সমাপনী বক্তব্যে এ কথা বলেন প্রধানমন্ত্রী।এই সময় করোনা মোকাবিলায় সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন সংসদ নেতা।

সমাপনী অধিবেশনে শেখ হাসিনা কথা বলেন নারায়ণগঞ্জের ফতুল্লায় মসজিদে বিস্ফোরণের বিষয়টি নিয়েও। বায়তুস সালাত জামে মসজিদটি নির্মাণের কোনও অনুমতি ছিল না এমনটা জানিয়ে প্রধানমন্ত্রী সবাইকে ভবিষ্যতে দুর্ঘটনা এড়াতে নীতিমালা মেনে স্থাপনা নির্মাণের আহ্বান জানান।

বিস্ফোরণের ওই ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে প্রধানমন্ত্রী বলেন, নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় আমরা অনেক মুসল্লিদের হারিয়েছি। নামাজ পড়া অবস্থায় মৃত্যুবরণ করেছে এটা অত্যন্ত দুঃখজনক। সবার আত্মার মাগফিরাত কামনা করি।

শেখ হাসিনা বলেন, মসজিদ নির্মাণ হয়েছে এমন একটি জায়গায় যেখানে গ্যাসের লাইন ছিল। ওই গ্যাসের লাইনের ওপর মসজিদ নির্মাণ করা হয়েছে। মসজিদ নির্মাণের কোনও অনুমোদন ছিল না। জায়গাটাও কমিটির ছিল না। এভাবে অনুমোদন না নিয়ে করার ফলে এই দুর্ঘটনাটা ঘটে গেল। কতগুলো জীবন ঝরে গেল। ভবিষ্যতে কেউ যদি কোনও স্থাপনা করেন, অন্তত নীতিমালা মেনে করবেন। যাতে এ ধরনের দুর্ঘটনায় আমাদের পড়তে না হয়।

-জেডসি

এই বিভাগের জনপ্রিয়