ঢাকা, সোমবার ০৬, জুলাই ২০২৬ ৫:৩১:৪৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হামে আরো ৭ শিশুর প্রাণহানি, আক্রান্ত ১০৩১ ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ অসুস্থ শবনম মুশতারীর খোঁজ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী জুলাই আন্দোলন নিয়ে মন্তব্যে ছয়জনের বিরুদ্ধে জিডি আজ আমির খানের বিয়ে, অতিথি দুই প্রাক্তন স্ত্রী

করোনা মোকাবিলায় ১৬০ বিলিয়ন ডলার দিবে বিশ্বব্যাংক

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৫৮ এএম, ৪ এপ্রিল ২০২০ শনিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

করোনাভাইরাসের (কভিড-১৯) প্রভাবে মহামারির প্রভাব মোকাবিলায় সদস্য দেশগুলোর জন্য আগামী ১৫ মাসে ১৬০ বিলিয়ন ডলার ঋণ বিতরণের কর্মসূচি নিয়ে বিশ্বব্যাংক।

শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিশ্বব্যাংকের সহযোগী বিভিন্ন সংস্থার মাধ্যমে সদস্য দেশগুলোর সরকারি ও বেসরকারি খাতে বিতরণের জন্য এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে করোনার প্রভাব মোকাবিলায় জরুরিভাবে দেওয়ার জন্য ১৪ বিলিয়ন ডলারের তহবিল গঠন করেছে সংস্থাটি। করোনা ভাইরাসের তাৎক্ষণিক প্রভাব এবং আগামী বছরে সম্ভাব্য প্রভাব মোকাবিলায় উন্নয়নশীল দেশগুলোর অনেক অর্থের প্রয়োজন হবে। এই বিষয়গুলো বিবেচনা করে আগামী ১৫ মাসের জন্য সম্ভাব্য ঋণ বিতরণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। দেশগুলোর স্বাস্থ্যখাতের প্রয়োজনসহ অবকাঠামোর উন্নয়ন এবং অর্থনীতি পুনর্গঠনের জন্য বড় সহায়তা প্রয়োজন হবে। ইতোমধ্যে বিভিন্ন দেশ তাদের চাহিদার কথা জানিয়েছে।

করোনার প্রভাবে আফ্রিকার অনেক দেশের স্থাস্থ্য ব্যবস্থা ভেঙ্গে পড়েছে। বহু স্কুলে ঝড়ে পড়ছে শিক্ষার্থীরা। অর্থনীতির মন্দায় পড়ছে অনেক দেশ। সদস্য দেশগুলোর দরিদ্র্যদের সহায়তাসহ অর্থনীতির উন্নয়নে এই সহায়তা করবে বিশ্বব্যাংক।

-জেডসি